৮ই যিলহজ্জ মিনায় গমন ও সেখানে অবস্থানের মাসায়েলঃ
*৭ই যিলহজ্জ জোহর বা জুমুআর নামাযের পর হারাম শরীফে হজ্জের নিময়মাবলীর উপর খুতবা দেয়া হলে তা শুনুন এবং মর্ম বুঝতে না পারলে কারও থেকে বুঝে নিন।
* ৮ই যিলহজ্জ থেকে হজ্জের প্রস্তুতি শুরু হবে। হজ্জের এহরাম বাধা না থাকলে এহরাম বাধতে হবে । এহরাম বাধার নিয়ম পূর্বে বর্ণিত হয়েছে । মসজিদে হারামে গিয়ে এই এহরাম বাধা মোস্তাহাব। এহরাম বেধে মিনায় যেতে হবে। আজকাল ৭ই যিলহজ্জ দিবাগত রাতেই মুআল্লিমের গাড়ীতে হাজীদেরকে মিনায় পৌছানোর কাজ শুরু হয়, তাই যারা মুআল্লিমের গাড়ীতে মিনায় যাবেন তারা ৭ই তারিখেই এহরাম বেধে নিবেন। এহরামের পর তালবিয়া শুরু হবে। তওয়াফে যিয়ারত-এর পর (ওয়াজিব) সায়ী করার সময় প্রচণ্ড ভীড় হতে পারে, সেই ভীড়ে সায়ী করতে না চাইলে এখন এহরামের পর একটি নফল তওয়াফ করে সেই সায়ী অগ্রিম করে নিতে পারেন। এরূপ করলে পুরুষদের জন্য এই নফল তওয়াফে রমল ও এজতেবাও করতে হবে। তবে। তামাত্ত্ব ও ইফরাদ হজ্জকারীর জন্য তওয়াফে যিয়ারতের সায়ী অগ্রিম না করে তওয়াফে যিয়ারতের পরেই করা উত্তম।
* ৮ই যিলহজ্জের জোহর, আসর মাগরিব, ইশা এবং ৯ই যিলহজ্জের। ফজর সর্বমোট এই পাঁচ ওয়াক্ত নামায মিনায় পড়া মোস্তাহাব এবং এ সময়ে। মিনায় অবস্থান করা সুন্নাত। মিনায় যথাসম্ভব মসজিদে খায়েফের কাছাকাছি। অবস্থান করা উত্তম।
* ৮ই যিলহজ্জের পূর্বে যদি আপনি মক্কা শরীফে মুকীম হিসেবে অন্ততঃ ১৫ দিন অবস্থান করে থাকেন তাহলে মিনায় এমনিভাবে আরাফায় এবং মুযদালিফায়ও পুরা নামায পড়বেন, আর তা না হলে এসব স্থানেও কছরের বিধান চলবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions