Home » » হজ্জে মাথা মুণ্ডন করা বা চুল ছাঁটার নিয়ম

হজ্জে মাথা মুণ্ডন করা বা চুল ছাঁটার নিয়ম

হজ্জে মাথা মুণ্ডন করা বা চুল ছাঁটার নিয়ম:

* এহরাম খোলার জন্য মাথা মুণ্ডানো বা চুল ছাঁটা ওয়াজিব। মাথা মুণ্ডানোকে হলক’ এবং চুল ছাঁটাকে কছর’ বলা হয়। চুল ছাঁটার চেয়ে মাথা মুণ্ডানো উত্তম। 

*মাথার কম পক্ষে এক চতুর্থাংশ চুল মুন্ডালে বা ছাঁটালে ওয়াজিব আদায় হয়ে যাবে তবে তা মাকরূহ তাহরীমী। বরং পুরো মাথা মুন্ডানো বা পুরো মাথার চুল ছাঁটাই  মোস্তাহাব বা উত্তম।

* মহিলাদের জন্য মাথা মুন্ডানো হারাম। তারা কছর করবেন অর্থাৎ, চুল ছাটাবেন।

* চুল ছাঁটার ক্ষেত্রে চুলের লম্বার দিক থেকে আঙ্গুলের এক কড়া পরিমাণ ছাটা জরুরী; সাবধানতার জন্য একটু বেশী ছেটে নিতে হবে। পুরুষের চুল যদি এত ছোট হয় যে, আঙ্গুলের এক কড়া পরিমাণ ছাটা যায় না, তাহলে মুন্ডানো জরুরী। মাথায় চুল একেবারে না থাকলে মাথার উপর দিয়ে ক্ষুর বা ব্লেড শুধু চালিয়ে নিতে হবে ।

* মাথা মুন্ডানো বা চুল ছাঁটার সময় কেবলামুখী হয়ে বসে নিজের ডান দিক থেকে মুন্ডানো বা ছাটানো শুরু করতে বা করাতে পারলে উত্তম।

* নাপিত দ্বারা বা নিজেই চুল মুন্ডানো বা ছাঁটা যায়। আপনার মত যার এখন মাথা মুডিয়ে বা চুল ছেটে হালাল হওয়ার মুহূর্ত, তার দ্বারাও মুন্ডানো বা ছাঁটানো যায় ।

* হলক বা কছর করা হলেই এহরাম শেষ হয়ে যাবে। এখন এহরামের অবস্থায় যা নিষিদ্ধ ছিল তা হালাল হয়ে যাবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->