ইমাম মাহদী কে? ইমাম মাহদী কবে আসবেন?
কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে, যখন কাফেরদের প্রভাব খুব বেশী হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, খায়বারের নিকট পর্যন্ত নাসারাদের আমলদারী হবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হযরত মাহদীকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক নেক লোক মক্কায় বায়তুল্লাহ শরীফে তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীমের মাঝখানে তাঁকে চিনতে পারবেন এবং তাঁর হাতে বায়আত করে তাঁকে খলীফা নিযুক্ত করবেন। এ সময় তাঁর বয়স হবে ৪০ বৎসর। ঐ সময় একটি গায়েবী আওয়াজ আসবে যে, “ইনিই আল্লাহর খলীফা-মাহদী।” ।
হযরত মাহদীর নাম হবে মুহাম্মাদ। তাঁর পিতার নাম হবে আবদুল্লাহ । তিনি ফাতেমা (রাঃ)-এর বংশােদ্ভুত অর্থাৎ, সাইয়্যেদ বংশীয় হবেন। মদীনা তাঁর জন্মস্থান হবে। তিনি বায়তুল মুকাদ্দাস হিজরত করবেন। তাঁর দৈহিক গঠন ও আখলাক-চরিত্র রাসূল (সাঃ)-এর অনুরূপ হবে। তিনি নবী হবেন-না তাঁর উপর ওহী নাযিল হবে না। তিনি মুসলমানদের খলীফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী নাসারাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, কনষ্ট্যান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) প্রভৃতি অঞ্চল জয় করবেন। তাঁর আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হযরত ঈসা (আঃ) অবতরণ করবেন। হযরত ঈসা (আঃ)-এর আগমনের পর তিনি ইন্তেকাল করবেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions