Home » » ইয়াজুজ-মাজুজ

ইয়াজুজ-মাজুজ

ইয়াজুজ-মাজুজ

দাজ্জালের ফেতনা ও তার মৃত্যুর পর আসবে ইয়াজুজ ও মাজুজের ফেৎনা। ইয়াজুজ মাজুজ অত্যন্ত অত্যাচারী সম্প্রদায়ের মানুষ। তাদের সংখ্যা অনেক বেশী হবে। তারা দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভীষণ উৎপাত শুরু করবে, হত্যা এবং লুটতরাজ চালাতে থাকবে। তখন হযরত ঈসা (আঃ) ও তাঁর সঙ্গীরা পর্বতে আশ্রয় নিবে । হযরত ঈসা (আঃ) ও মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দুআ করবেন। আল্লাহ তা'আলা মহামারীর আকারে রোগ ব্যাধি প্রেরণ করবেন। বর্ণিত আছে- সেই রোগের ফলে তাদের গর্দানে এক ধরনের পোকা সৃষ্টি হবে, ফলে অল্প দিনের মধ্যে ইয়াজুজ মাজুজের গোষ্টী সবাই মরে যাবে। তাদের অসংখ্য মৃত দেহের দূর্গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়বে। তখন হযরত ঈসা (আঃ) ও তাঁর সঙ্গীদের দুআয় আল্লাহ তাআলা এক ধরনের বিরাটকায় পাখী প্রেরণ করবেন, যাদের ঘাড় উটের ঘাড়ের মত । তারা মৃতদেহগুলো উড়িয়ে নিয়ে সাগরে বা যেখানে আল্লাহর ইচ্ছা ফেলে দিবে। তারপর বৃষ্টি বর্ষিত হবে এবং সমস্ত ভূ-পৃষ্ঠ পরিষ্কার হয়ে যাবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->