জব চার্নক কে ছিলেন?
১৬৫৫-র পরে জব চার্নককে বিলেত থেকে পাঠানো হয় ভারতে। কাশিমবাজার কুঠির অধ্যক্ষ হন তিনি। নবাবের সঙ্গে ইংরেজদের বিবাদ শুরু হলে কোনো ইঙ্গিতে বা কোনো পরিকল্পনায় তিনি কাশিমবাজার থেকে চলে এলেন ২৪পরগনার বরিশা। ওখানকার জমিদার ছিলেন সাবর্ণ চৌধুরী। জমিদারদের সঙ্গে বৃটিশের আঁতাত ছিল বেশ গভীর। ঐ চৌধুরী মশাইয়ের কাছ থেকে কালিকোঠা বা কালিঘাট, গোবিন্দপুর ও সুতানুটি’ এই তিনটি গ্রাম কিনে নিয়ে কলকাতা নগরীর পত্তন করেন তিনি। তখন আমাদের দেশের কেউই আঁচ করতে পারেননি যে এই কলকাতা একদিন হবে বৃটিশদের প্রধান ঘাঁটি – রাজধানী দিল্লি থেকে উঠে আসবে এই কলকাতাতেই । মুর্শিদাবাদের টাকশালও উঠে এসেছিল এখানেই। সাম্রাজ্য বিস্তারের গোড়াপত্তনকারী এই বিচক্ষণ ব্যক্তির মৃত্যু হয় ১৬৯২ খৃষ্টাব্দে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions