Home » » কয়েকটি কুসংস্কার বা কুপ্রথা

কয়েকটি কুসংস্কার বা কুপ্রথা

কয়েকটি কুসংস্কার বা কুপ্রথা

* বিধবা বিবাহকে দোষণীয় মনে করা।

* বিবাহের সময় সামর্থ না থাকা সত্ত্বেও সমস্ত দেশাচার পালন করা এবং অযথা অপব্যয় করা।

* নছব বা বংশের গৌরব করা।

* কোন হালাল পেশাকে অপমানের মনে করা। যেমন দপ্তরীর কাজ করা, মাঝিগিরী বা দর্জিগিরী করা, তেল-লবণের দোকান করা ইত্যাদি।

* বিবাহ শাদিতে হিন্দুদের রছম বা নিয়ম-কানুন পালন করা, যেমন ফুল-কুল দ্বারা বৌ বরণ করা, ভরা মজলিসে বউ-এর মুখ দেখানো, গীত গেয়ে স্ত্রী পুরুষ একত্রিত হয়ে বর কনেকে গোসল দেয়া ইত্যাদি। এগুলি গোনাহের কাজ। বিবাহের অনুষ্ঠানে এসব গোনাহের কাজ করলে বিবাহের বরকত নষ্ট হয়ে যায় ।

* মৃত ব্যক্তির ব্যবহৃত কাপড়-চোপড়কে দোষণীয় মনে করা।

* বিনা প্রয়োজনে কুকুর পালন করা। (তবে শিকার ও পাহারার | প্রয়োজনে কুকুর পালন করা বৈধ।)।

* বিবাহ-শাদি, খতনা ইত্যাদিতে হাদিয়া উপঢৌকন দেয়া। এসব উপঢৌকন প্রদানের পশ্চাতে ভাল নিয়ত থাকে না বা খারাপ নিয়ত থাকে। যেমন: না দিলে অসম্মান হয়, দুর্নাম হয় বিধায় দেয়া হয় কিংবা অমুক অনুষ্ঠানে তারা দিয়েছিল তাই দিতে হয় ইত্যাদি উদ্দেশ্যে মানুষ দিয়ে থাকে।

* বিবাহ-শাদিতে পদে পদে শত শত রছম ও কুসংস্কার পালিত হয়, এগুলো বর্জনীয়। প্রত্যেকটা পদে পদে শরীয়তের তরীকা কি তা জেনে বাকী সব পরিত্যাগ করা উচিত।

* শবে বরাতে হালুয়া রুটি করা, পটকা ফুটানো, আতশবাজী করা । 

* আশুরায় খিচুড়ি ও শরবত তৈরি এবং বন্টন করা।

* শবে বরাত ও শবে কদরে রাত্র জাগরণের জন্য ফরয ওয়াজিব থেকে বেশী গুরুত্ব সহকারে লোকদের সমবেত করার উদ্যোগ নেয়া।

* শাব্দিক অর্থে “ঈদ মুবারক” বলা খারাপ ছিল না, কিন্তু এটা রছমে পরিণত হয়েছে বিধায় পরিত্যাগ করাই শ্রেয়।

* ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগেই তাসবীহ বা জায়নামায দিয়ে স্থান দখল করে রাখা।

* মুয়াজ্জিনের জন্য জায়নামায দিয়ে স্থান নির্দিষ্ট করে রাখা।

* মসজিদ, মাদ্রাসা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বা ধর্মীয় অন্য কোন কাজের জন্য মজলিসের মধ্যে এমনভাবে চাদা আদায় ও দান কালেকশন করা যে, মানুষ শরমে পড়ে বা চাপের মুখে পীড়াপীড়ির কারণে দান করে।

* বিপদ-আপদে যে কোন দান সদকা করলে বিপদ দূরীভূত হয়, কিন্তু গরু ছাগল মোরগ প্রভৃতি কোন প্রাণীই জবাই করতে হবে- যেমন বলাও হয় জানের বদলে জান- এটা একটা রছম। জানের বদলে জান হওয়া জরূরী নয় বরং যে কোন ছদকা হলেই তা বিপদ দূরীভূত হওয়ার সহায়ক।

* তারাবীহতে কুরআন খতম হওয়ার দিন মিষ্টি বিতরণ করা।

* মাইয়েতের জন্য ঈছালে ছওয়াব করা দুআ করা শরীআত সম্মত বিষয়, কিন্তু সেটা সম্মিলিত হয়েই করতে হবে এরূপ বাধ্য বাধকতার পেছনে পড়াও রছমে পরিণত হয়েছে। অতএব তা পরিত্যাজ্য।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->