Home » » বিদআত কি

বিদআত কি

বিদআত কি

বিদআত অর্থ নতুন সৃষ্টি। শরী'আতের পরিভাষায় বিদআত বলা হয় দ্বীনের (ইসলামের) মধ্যে কোন নতুন সৃষ্টিকে, অর্থাৎ, দ্বীনের মধ্যে ইবাদত মনে করে এবং অতিরিক্ত ছওয়াবের আশায় এমন কিছু আকীদা বা আমল সংযোজন ও বৃদ্ধি করা, যা রাসূল (সাঃ) সাহাবী ও তাবেঈদের যুগে অর্থাৎ, আদর্শ যুগে ছিল না। তবে যেসব নেক কাজের প্রেক্ষাপট সে যুগে হয়নি, পরবর্তীতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হওয়ায় নতুন আঙ্গিকে দ্বীনের কোন কাজ করা হয় সেটা বিদআত নয় | যেমন প্রচলিত ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি।

নিচে কতিপয় বিদআতের বিষয় চিহ্নিত করে দেখানো হলঃ

* কোন বুযুর্গের মাযারে ধুমধামের সাথে মেলা মিলানো। 

* ওরস করা। 

* কাওয়ালী । 

* জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা। মুতের কুলখানী করা (অর্থাৎ, চতুর্থ দিনে ঈছালে ছওয়াব করা) মৃতের চেহলাম বা চল্লিশা করা। কবরের উপর চাদর দেয়া। 

* কবরের উপর ফুল দেয়া । 

* কবর পাকা করা। 

* কবরের উপর গম্বুজ বানানো।

* কবরের দুই প্রান্তে কাঁচা ডাল লাগানোকে স্থায়ী নিয়মে পরিণত করা। যদি মাঝে মধ্যে এটা করা হয় এবং স্থায়ী নিয়মে পরিণত করা না হয়, তাহলে তার অবকাশ রয়েছে।

* মাযারে চাদর, শামিয়ানা, মিঠাই ইত্যাদি নযরানা দেয়া। 

* প্রচলিত মিলাদ অনুষ্ঠান। 

* মীলাদ অনুষ্ঠানে কেয়াম করা। 

* জানাযার নামাযের পর আবার হাত উঠিয়ে দোয়া করা।

* জানাযা নামাযের পর জোর আওয়াজে কালেমা পড়তে পড়তে জানাযা বহন করে নিয়ে যাওয়া।

* দাফনের পর কবরের কাছে আযান দেয়া। 

* ঈদের নামাযের পর মুসাহাফা ও মুআনাকা বা কোলাকুলি করা। 

* আযানের পর হাত উঠিয়ে দুআ করা।

* আযান ইকামতের মধ্যে রাসুল (সাঃ)-এর নাম এলে বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো।

* রমযানের শেষ জুমুআর খুতবায় বিদায় জ্ঞাপন মূলক শব্দ (যেমন আল-বিদা) যোগ করা। “জুমুআতুল বিদা” বলে কোন ধারণা ইসলামে নেই।।

* আমীন বলে মুনাজাত শেষ করা নিয়ম। অনেকে কালিমায়ে তাইয়্যেবা বলতে বলতে মুখে হাত বুলান এবং মুনাজাত শেষ করেন-এটা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা বিদআত।

*জানাযার উপর কালিমা ইত্যাদি লেখা বা ফুলের  চাদর বিছানো।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->