শিরক গুনাহ বা মানুষের খারাপ অভ্যাস কি কি
* কোন বুযুর্গ বা পীর মুরশিদ সম্বন্ধে এই আকীদা রাখা যে, তিনি সব সময় আমাদের অবস্থা জানেন। তিনি সর্বত্র হাযির নাযির।
* কোন পীর বুযুর্গকে দূর দেশ থেকে ডাকা এবং মনে করা যে, তিনি জানতে পেরেছেন।
* কোন পীর বুযুর্গের কবরের নিকট সন্তান বা অন্য কোন উদ্দেশ্য চাওয়া। সন্তান দেয়ার মালিক আল্লাহ, পীর বুযুর্গ নয় ।
* পীর বা কবরকে সাজদা করা ।
* কোন বুযুর্গের নাম অজীফার মত জপ করা।
* কোন পীর বুযুর্গের নামে শিরনী, ছদকা বা মান্নত মানা।
* কোন পীর বুযুর্গের নামে জানোয়ার জবেহ করা ।
* কারও দোহাই দেয়া।
* কারও নামের কছম খাওয়া বা কিরা করা।
* আলীবখশ, হোছাইন বখশ ইত্যাদি নাম রাখা ।
* নক্ষত্রের তাছীর (প্রভাব) মানা বা তিথি পালন করা,
* জ্যোতির্বিদ, গণক, ঠাকুর বা যার ঘাড়ে জিন এসেছে তার নিকট হাত দেখিয়ে অদৃষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করা। তাদের ভবিষ্যদ্বাণী ও গায়েবী খবরে বিশ্বাস স্থাপন করা।
* কোন জিনিস দেখে কু-লক্ষণ ধরা বা কু-যাত্রা মনে করা, যেমন অনেকে যাত্রা মুখে কেউ হাঁচি দিলে বা যাত্রা মুখে কোন মেয়ে মানুষ বা কাল কলসি দেখলে বা যাত্রা মুখে হোচট খেলে কু-যাত্রা মনে করে থাকে।
* কোন দিন বা মাসকে অশুভ মনে করা।
* মহররমের তা'জিয়া বানানো।
* এরকম বলা যে, খোদা রসূলের মর্জি থাকলে এই কাজ হবে বা খোদা রাসূল যদি চায় তাহলে এই কাজ হবে। (বরং এভাবে বলা সহীহ যে, খোদা চাইলে হবে বা খোদার মর্জি থাকলে হবে।)
* এরকম বলা যে, উপরে খোদা নীচে আপনি (বা অমুক) * কাউকে “পরম পূজনীয়” লেখা।
* “কষ্ট না করলে কেষ্ট (শ্রীকৃষ্ণ) পাওয়া যায় না” বলা বা “জয়কালী নেগাহবান ” ইত্যাদি বলা।
* কোন পীর বুযুর্গ, দেও পরী, বা ভূত ব্রাহ্মণকে লাভ লোকসানের মালিক মনে করা ।
*কোন পীর বুযুর্গের দরগাহ বা কবরের চতুর্দিক দিয়ে তওয়াফ করা।
* কোন পীর বুযুর্গের দরগাহ বা বাড়ীকে কাবা শরীফের ন্যায় আদব-তা'যীম করা ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions