Home » » মানুষের ভুল ধারনা

মানুষের ভুল ধারনা

মানুষের ভুল ধারনা

১. হাতের তালু চুলকালে অর্থ-কড়ি আসবে মনে করা। 

২. চোখ লাফালে বিপদ-আপদ আসবে মনে করা। 

৩, কুকুর কাঁদলে রোগ মহামারী আসবে মনে করা। 

৪, এক চিরুনিতে দু'জন চুল আঁচড়ালে উক্ত দু’জনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা। 

৫. কোন বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা ।

৬. যাত্রা পথে পেছন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা। 

৭. যাত্রা পথে হোঁচট খেলে বা মেথর দেখলে বা কাল কলসি দেখলে, কিংবা কালো বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা । 

৮, অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন বিবাহ নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। মোটকথা কোন দিন সময় বা কোন মুহূর্তকে অশুভ মনে করা। 

৯. যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না, এরূপ বিশ্বাস করা । 

১০. পেঁচা ডাকলে ঘর-বাড়ি বিরান হয়ে যাবে মনে করা। 

১১. জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে মনে করা । 

১২. চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা। 

১৩, দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারা দিন বাকি বা ফাকি যাবে মনে করা বরং প্রথমেই সহযোগিতার নিয়তে কাউকে বাকি দিলে মানুষকে সহযোগিতার ছওয়াব ও বরকতে তার ব্যবসা ভাল হতে পারে ।

১৪. কোন লোকের আলোচনা চলছে, ইত্যবসরে বা কিছুক্ষণ পরে সে এসে পড়লে এটাকে তাকে দীর্ঘজীবি হওয়ার লক্ষণ মনে করা। 

১৫. কোন ঘরে মাকড়সার জাল বেশী হলে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্থ হয়ে পড়বে মনে করা।

১৬. আসরের পর ঘরে ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা। 

১৭. ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা ।

১৮. কোন বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চাও মারা যাবে মনে করা। | 

১৯, ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা। 

২০. কোন প্রাণী বা কোন প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->