অদৃশ্য আলো কাকে বলে?
অদৃশ্য আলো (invisible ray): তড়িৎ-চৌম্বক বিকিরণ, যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোক -তরঙ্গ এবং এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যের মাঝামাঝি, এদের বলা হয় অতিবেগুনি রশ্মি । মানুষের চোখে এই আলোক বা রশ্মি দৃশ্যমান নয়। তাই একে অদৃশ্য আলো বা রশ্মি (Invisible Light) বলা হয়। একে কৃষ্ণ আলোও (Black Light) বলা হয়। ১৮০১ সালে জন রিটার আলোক রসায়ন পরীক্ষণকালে এই বিকিরণ শনাক্ত করেন। এর তরঙ্গদৈর্ঘ্য ঊর্ধ্বসীমা 4x10-*6M এবং সর্বনিম্নসীমা 4X10-*9M। সূর্যের এই অদৃশ্য বা অতিবেগুনি রশ্মি পৃথিবীর আচ্ছাদন বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় এই তরঙ্গ প্রাণের জন্য খুবই ক্ষতিকারক ।
এই আলো বা রশ্মির প্রভাবে পায়ের চামড়া তামাটে বা পীতাভ হয়ে যায়। চোখ অন্ধ হয়ে যায় । শস্যকণা এবং যন্ত্রপাতির চিকিৎসা, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে এই রশ্মি ব্যবহৃত হয় ।
বাইরের শক্তির প্রভাবে পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে ঊর্ধ্বতন শক্তিস্তরে চলে যায় । ঐ ইলেকট্রন যখন তার সাম্য অবস্থান বা আদি অবস্থানে বা শক্তিস্তরে ফিরে আসে তখন দৃশ্যমান আলোর সাথে অতিবেগুনি রশ্মি বিকীর্ণ করে । ফ্লোরোফেট বাল্ব, মার্কারি বাল্ব থেকে অতিবেগুনি রশ্মি উৎপন্ন হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions