Home » » অগ্নাশয় কি

অগ্নাশয় কি

অগ্নাশয় কি

অগ্ন্যাশয় (pancreas): অগ্ন্যাশয় দেখতে অনেকটা ইংরেজি ‘জে' অক্ষরের মতো। ওজন প্রায় ১৭০ গ্রাম। এর শীর্ষ অংশ ডিওডিনামের (duodenum) অর্ধবৃত্তাকার বাকের মধ্যে অবস্থিত। বাকি অংশ সেখান থেকে আড়াআড়িভাবে উদরগহ্বরের পিছন দিকে প্রসারিত ।

অগ্ন্যাশয় একই সঙ্গে অন্তঃস্রাবী ও বহিঃস্রাবী গ্রন্থি হিসাবে কাজ করে । অগ্ন্যাশয় থেকে নিঃসৃত পাচক রসের এনজাইম প্রোটিন, শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। অন্যদিকে অগ্ন্যাশয়ে অবস্থিত ল্যাঙ্গারহান্সের কোষপুঞ্জ থেকে নিঃসৃত হরমোন গুকাগন (আলফাকোষ থেকে), ইনসুলিন (বিটাকোষ থেকে) এবং সোমাটোস্ট্যাটিন (‘ডি’ কোষ থেকে) রক্তের শর্করা-মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এ জন্যই অগ্ন্যাশয়ের কোনো রোগে এই সব কোষ নষ্ট হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ দেখা দেয়। 

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->