Home » » অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে

অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে

অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে

অণুবীক্ষণযন্ত্র (microscope): ইংরেজি মাইক্রোস্কোপ শব্দের বাংলা প্রতিশব্দ অণুবীক্ষণযন্ত্র । micro অর্থ ক্ষুদ্র, scope অর্থ দেখা। | অর্থাৎ অতিক্ষুদ্র জিনিসকে বড় করে দেখার যন্ত্র হলো অণুবীক্ষণযন্ত্র। এক বা একাধিক লেন্স বা পরকলা সহযোগে এই যন্ত্র তৈরি করা হয় । সতেরো শতকের শেষ দিকে এই যন্ত্র আবিষ্কৃত হয়। তখন এ যন্ত্রে কোনো বস্তুকে তার দ্বিগুণ দেখা যেত । এর পর একে একে আবিস্কৃত হয়েছে জ্যানসেন অণুবীক্ষণযন্ত্র, রবার্ট হুকের অণুবীক্ষণযন্ত্র, গ্রাটনের অণুবীক্ষণযন্ত্র ইত্যাদি। এসব অণুবীক্ষণযন্ত্রের প্রতিটি আগেরটির চেয়ে উন্নত। এভাবে ধীরে ধীরে উন্নত হতে হতে বর্তমানে স্ক্যানিং ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্র আবিষ্কৃত হয়েছে। এই যন্ত্রে একটি বস্তুকে তার মূল আকারের আড়াই লক্ষ গুণ বড় দেখা যাবে, অর্থাৎ সিকি বা পঁচিশ পয়সার মুদ্রাকে দেখা যাবে ঢাকা শহরের চেয়েও বড়।

অণুবীক্ষণযন্ত্রের কয়েকটি অংশের নাম নিম্নে দেয়া হলো:

১. আইপিস

২. কোর্স অ্যাডজাস্টমেন্ট 

৩. ফাইন অ্যাডজাস্টমেন্ট 

৪. অবজেকটিভ 

৫. স্লাইড 

৬. কনডেন্সর 

৭. মিরর

সাধারণত খালি চোখে দেখা যায় না বা ভালোভাবে বোঝা যায় না এ ধরনের বস্তু দেখার জন্যই অণুবীক্ষণযন্ত্র আবিষ্কৃত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে অণুবীক্ষণযন্ত্রের ব্যবহার সবচেয়ে বেশি। আরো সূক্ষ্ম বস্তু দেখার জন্যই ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্র আবিস্কৃত হয়েছে। বর্তমানে বিভিন্ন ধাতুর কাজেও অণুবীক্ষণযন্ত্র ব্যবহৃত হয়। এদের মেটালার্জিক্যাল অণুবীক্ষণযন্ত্র বলে। ধাতুর গঠনশৈলী পর্যবেক্ষণসহ ধাতুর বিভিন্ন কাজে মেটালার্জিক্যাল অণুবীক্ষণযন্ত্র ব্যবহার করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->