অনুপ্রভা কি
অনুপ্রভা (phosphoresence): বাইরের উৎস দ্বারা উত্তেজিত হয়ে পরমাণু যে আলো নির্গমন ঘটায় তাকে অণুপ্রভা বলে। অণুপ্রভা এবং প্রতিভা প্রায় একই ধরনের ঘটনা হলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। প্রতিভা ততক্ষণ চলে যতক্ষণ পরমাণু উত্তেজিত থাকে, কিন্তু অণুপ্রভা পরমাণু উত্তেজিত হওয়ার পরেও দীর্ঘক্ষণ অব্যাহত থাকে। অন্যভাবে বলা যায়, উত্তেজনায় পশ্চাদ বিকিরণ ঘটতে থাকে। ইলেকট্রন রশ্মির বর্ষণ, তেজস্ক্রিয় ভাঙন, চার্জযুক্ত কণিকার প্রতিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, আলোকিত রশ্মির শোষণ থেকে প্রারম্ভিক উত্তেজনা উদ্ভূত হয়।
উচ্চতাপমাত্রা ছাড়া আলো নির্গমন হয় বলে এই ঘটনাকে শীতল আলো নামেও অভিহিত করা হয়। শ্বেত ফসফরাস বাতাসের অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় উত্তেজিত হয়। ফলে অন্ধকারে উজ্জ্বল আলোর দ্যুতি ছড়ায়। এ ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় না। এটি রাসায়নিক অণুপ্রভা। এক ধরনের জৈব অণুপ্রভা ঘটে জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে। কখনো কখনো সামুদ্রিক জীব থেকে বৃষ্টির রাতে পচা কাঠের উপর জমা বিশেষ ধরনের ছত্রাক থেকে এ ধরনের আলো দেখা যায় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions