অনুপাত কাকে বলে
অনুপাত (ratio): দু'টি পরিমাণের একটি অপরটির তুলনায় কত গুণ বা একটি অপরটির কত অংশ তা দেখিয়ে ঐ দু'টি পরিমাণের মধ্যে সম্পর্ক নির্দেশ করে অনুপাত । যেমন- আট লিটার দুধ দুই লিটারের তুলনায় চার গুণ (২x৪=৮) বেশি, আবার দুই লিটার আট লিটারের চার ভাগের এক ভাগ (৮ /৪=২)। এখানে ৮ লিটার ও ২ লিটারের মধ্যে তুলনা করা হয়েছ। অনুপাত দিয়ে আসলে দু'টি সংখ্যা বা রাশির পরস্পরের সঙ্গে তুলনা করা হয় । রাশি দুটি একই রকম বা একই এককে প্রকাশিত হতে হবে। যেমন, উপযুক্ত উদাহরণটিতে লিটারের সঙ্গে লিটারের তুলনা করা হয়েছে। তেমনি মাইলের (বা মিটারের) সঙ্গে মাইলের (বা মিটারের) তুলনা হয়; মাইলের সঙ্গে মিটারের নয় । অন্য কথায়, অনুপাতকে দু'টি একই জাতীয় বা একই এককে প্রকাশিত সংখ্যার ভগ্নাংশও (quotient) বলা যায় । ভগ্নাংশের সব নিয়মই অনুপাতের বেলায় খাটে।
অনুপাত প্রকৃত ও অপ্রকৃত উভয় প্রকার ভগ্নাংশই হতে পারে । অনুপাত প্রকাশের চিহ্ন দুটি রাশির অনুপাত বের করতে হলে ১ম রাশিকে ২য় রাশি দিয়ে ভাগ করতে হয়। এ ক্ষেত্রে ১ম রাশিকে পূর্ব-রাশি ও ২য় রাশিকে উত্তর-রাশি বলে। কাজেই, ৫ ও ৭-এর অনুপাত। একে অনুপাতের চিহ্ন ব্যবহার করে ৫:৭ আকারে লেখা যায় । এখানে ৫ পূর্ব-রাশি এবং ৭ উত্তররাশি । কোনো অনুপাতের মান ১-এর কম হলে তাকে লঘু অনুপাত, ১-এর বেশি হলে তাকে গুরু অনুপাত এবং ১ হলে তাকে একানুপাত বলে। চারটি রাশি নিয়ে হয় সমানুপাত । এ ক্ষেত্রে ১ম ও ২য় রাশির অনুপাত ৩য় ও ৪র্থ রাশির অনুপাতের সমান হয়। অর্থাৎ, দুটি অনুপাত সমান হলে তাদের সমানুপাত বলে। সমানুপাতের বেলায় চারটি রাশি এক রকম হওয়ার দরকার পড়ে না। তবে প্রতিটি অনুপাতের রাশি দু'টি এক জাতীয় হতে হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions