Home » » একোয়া রিজিয়া কাকে বলে?

একোয়া রিজিয়া কাকে বলে?

একোয়া রিজিয়া কাকে বলে?

অ্যাকোয়া রিজিয়া (aqua regia): এক ভাগ নাইট্রিক অ্যাসিড (HNO) ও তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCI)-এর সংমিশ্রণে এটি তৈরি হয় । স্যাকরারা সোনা গলাতে এটি ব্যবহার করে। সোনা, রুপা প্রভৃতি নোবল মেটাল (noble metal) এতে গলে যায়, যা অপর কোনো অ্যাসিড এককভাবে পারে না। এই মিশ্রণ খোলা রাখলে বাতাসের সংস্পর্শে হলদে হয়ে যায়, নাইট্রোসিল ক্লোরাইড জন্মায় ও ক্লোরিন গ্যাস বেরিয়ে বাতাসে মিশে যায়। এটি প্রস্তুতের জন্য আমরা অ্যালকেমিস্টদের কাছে ঋণী। সোনার। একমাত্র দ্রাবক হল এই অ্যাকোয়া রিজিয়া। সোনা গলানোর এই অ্যাসিড মিশ্রণটি প্রাচীন অ্যালকেমিস্টরাই উদ্ভাবন করেছিলেন এবং তাঁদের দেওয়া অ্যাকোয়া রিজিয়া নামটি এখনো চলছে। অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত সোনা গোল্ড ক্লোরাইড নামক লবণের হলদে দানার আকারে দ্রবণ থেকে পৃথক হয়ে পড়ে। সোনার এই ক্লোরাইড লবণের জলীয় দ্রবণ ফটোগ্রাফের ছবি পরিস্ফুট করতে ব্যবহৃত হয়ে থাকে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->