আদা (Ginger)
আদা প্রধানত ভেষজ উদ্ভিদ। আদার ইংরেজি নাম Zinzer, Zinziberaceae caesalpinae coroas আদার বৈজ্ঞানিক নাম Zinziber officinate Rosc। আদার পাতা লম্বা এবং সরু। পাতার বোটার গোড়ার দিকটা চ্যাপটা হয়ে একে অপরকে জড়িয়ে রাইজোমের উপর কৃত্রিম গোলাকৃতি নরম কাণ্ড গঠন করে। রাইজোমই আদা। রাইজোমের নিচের দিক থেকে গুচ্ছমূল বের হয়। আদার ফুল একটি পাতাবিশিষ্ট দণ্ডের মাথায় গুচ্ছাকৃতিতে জন্মে। পাপড়ির রঙ সাদা এবং গোলাপি ছোপবিশিষ্ট। আদা আসলে পরিবর্তিত ভূনিমস্থ কাণ্ড। মাটির সংস্পর্শে এলে বা উপযুক্ত পরিবেশে আদা থেকেই চারা বের হয়। আদার নির্দিষ্ট কোনো আকৃতি নেই । আদা সংরক্ষণ করা বেশ কষ্টসাধ্য। কেননা অধিক পানি থাকলে আদা দ্রুত পচে যায় । আদার পানি শুকিয়ে ফেললে ক্রেতাতা ক্রয়করে না। সে জন্য আদা বাজারে সরস অবস্থায় বা শুষ্ক চিপস-এর মতো অবস্থায় বিক্রয় হয়। আদা সর্দি, কাশি, স্বরভঙ্গ, পেটের গোলমালে ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions