আধান কাকে বলে?
আধান (charge)
আধান শব্দটির ইংরেজি charge (চার্জ)। আধান হল কিছু প্রাথমিক কণিকার ধর্ম যার ফলে এরা পরস্পরের ওপর বল প্রয়ােগ করে। আধান দু রকমের- ঋণাত্মক বা নেগেটিভ ও ধনাত্মক বা পজিটিভ। ঋণাত্মক আধানের সর্বনিম্ন ইউনিট একটি ইলেকট্রনের (দ্র) আধানের সমান। প্রোটনে (দ্র) থাকে সমপরিমাণ ধনাত্মক আধান। পরস্পরের ওপর বলপ্রয়ােগের প্রকৃতি দ্বারা ঋণাত্মক ও ধনাত্মক আধানের পার্থক্য নিরূপণ করা হয় । সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এর অর্থ একটি ধনাত্মক আধান অপর ধনাত্মক আধানকে এবং একটি ঋণাত্মক আধান অপর ঋণাত্মক আধানকে বিকর্ষণ করে। বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে । এর অর্থ হল, ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে এবং ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে আকর্ষণ করে । কোনো বস্তু বা অঞ্চলের আধান বোঝা যায় ঐ বস্তু বা অঞ্চলে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ঘাটতি বা উদ্বৃত্ত দ্বারা। কোনো বস্তু বা অঞ্চলে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ঘাটতি থাকলে ঐ বস্তু বা অঞ্চলকে ধনাত্মকভাবে আহিত (positively charged) বলা হয় এবং প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি থাকলে বলা হয় ঋণাত্মকভাবে আহিত (negatively charged)। আধান পরিমাপের একক কুলম্ । (কুলম্ শব্দটি বিজ্ঞানী শার্ল ওগুস্তা দ্য কুলঁ-র নাম থেকে এসেছে)। ইলেকট্রনের আধানের পরিমাণ ১.৬০২১৯২x১০-১৯ কুলম্ । কোনো পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে বলা হয় তড়িৎপ্রবাহ। তড়িৎপ্রবাহ = আধান/সময়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions