Home » » আনারস

আনারস

আনারস

আনারস (pine-apple)

আনারসের বৈজ্ঞানিক নাম Ananas comosus Merr., গোত্র Bromeleaceae। এটি গুল্ম জাতীয় গাছ । আনারসের পাতা ২-৩ ফুট পর্যন্ত লম্বা ও ২-৩ ইঞ্চি পর্যন্ত চওড়া হয়। দু দিকের কিনারায় করাতের মতো কাটা। পাতা দেখতে অনেকটা তলোয়ারের মতো। এর পাতাময় কাণ্ডের আগায় পুষ্পদণ্ড বের হয় | এবং ঐ দণ্ডে একটি মাত্র ফল হয়। ফলের গায়ে চোখের মতো অনেক চিহ্ন থাকে। এ জন্য বলা হয় আনারসের সারা গায়ে চোখ। ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে হলদে হয় এবং সুগন্ধে ভরে যায় । কাচা ফল টক, পাকলে অম্লমধুর। আনারসের মাথায় একটি ও বোটার চারদিকে কয়েকটি চারাগাছ বের হয় । এগুলো লাগালে নতুন গাছ হয় এবং তাতে ফল হয় । আনারসেও বীজ হয়, কিন্তু তা থেকে গাছ জন্মে না । গ্রীষ্ম-বর্ষায় ফুল ও ফল হয়ে থাকে । আষাঢ়-শ্রাবণ থেকে পাকতে শুরু করে। আনারসের প্রধান জাত কিউ বা জায়েন্ট কিউ । এদের পাতায় কাঁটা থাকে না। আমাদের দেশে এই জাতের ক্যালেন্ডার আনারস জন্মে সিলেটে ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। এ ছাড়া জলটুবি আনারসও জন্মে এই জেলাগুলোতে। জলটুবি আনারস কুইন জাতের অন্তর্গত। এদের পাতার কিনারায় কাটা আছে এবং এরা কিউ অপেক্ষা আকারে ছোট হলেও অনেক বেশি মিষ্টি। এ ছাড়া দেশি জাতের আনারস ভিটের আনাচে-কানাচে জন্মে থাকে। এই আনারস বেশি মিষ্টি হয় না।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->