Home » » আঙুর ফল

আঙুর ফল

আঙুর ফল

আঙুর (grape): 

রসাল সুস্বাদু আঙুরের বৈজ্ঞানিক নাম Vitis vinifera। লতানে উদ্ভিদ। লতা থেকে পাকানো আঁকশি পেরিয়ে জড়িয়ে জড়িয়ে অন্য গাছে বা মাচায় উঠে পড়ে । লতা বেশ শক্ত। পাতার ওপরটা লোমশ, দেখতে অনেকটা উচ্ছের পাতার মতো, তবে গোড়ার দিকটা হৃৎপিণ্ডাকৃতি, পাঁচ ভাগে বিভক্ত এবং কিনারা করাতের মতো। ফুল সবুজ ও সুগন্ধ, ফোটে লতার আগায়। নাতিশীতোষ্ণ মণ্ডলে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত গুচ্ছবদ্ধ ফল হয় । শীতপ্রধান দেশে আরো পরে ফুল ও ফল হয়ে থাকে । আমাদের দেশে ইদানীং মিষ্টি আঙুর ফলানো সম্ভব হয়েছে। আঙুরের অন্য নাম দ্রাক্ষা ।

ছোট আকারের আঙুর শুকিয়ে কিসমিস হয় । আকারে বড় ও ২-৩টি বীজ থাকে যে আঙুরে তা শুকালে হয় মনাক্কা । ঘন বেগুনি রঙের বড় ও ছোট আঙুরও আছে । এই তিন রকম আঙুর মােটামুটি আমাদের দেশে আমদানি হয় ।

বিভিন্ন ধরনের ব্যবহারের দিক থেকে আঙুরকে ভাগ করা হয় এভাবে- মদ তৈরির আঙুর, কিসমিস আঙুর, টেবিল আঙুর, রস তৈরির আঙুর এবং টিনজাত করার আঙুর। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সুপ্রাচীন কাল থেকে কয়েক রকম আঙুরের চাষ হয়ে আসছে। এ ছাড়া আলজিরিয়া, মরক্কো, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ফ্রান্স প্রভৃতি অনেক দেশে ব্যাপকভাবে আঙুরচাষ হচ্ছে। প্রাচীন ইতিহাস, সাহিত্য, শিল্প ও সঙ্গীত সর্বত্র আঙুর আনন্দ ও উৎসবের প্রতীক।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->