Home » » আলো কি

আলো কি

আলো কি?

 আলো (light): এক প্রকার তড়িৎ-চুম্বকীয় বিকিরণ, যা মানুষ চোখে দেখতে পায়। এই বিকিরণ কোনো বস্তুর উপর পড়ার পর প্রতিফলিত হয়ে আমাদের চোখের লেন্সে ফিরে এলে আমরা বস্তুটি দেখতে পাই। প্রতিফলন ঘটে বস্তুর আকার ও আকৃতি অনুযায়ী । আলোক-তরঙ্গের দৈর্ঘ্য ৪x১০৭ মিটার থেকে ৮x১০৭ মিটার। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি চোখে বিভিন্ন বর্ণের অনুভূতি সৃষ্টি করে। আলোক-তরঙ্গের গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,৩২৬ মাইল বা ২.৯৯৭৮x১০৮ মিটার । আলো এক প্রকার শক্তি। আলো ছাড়া ছবি তোলা যায় না এবং সূর্যের আলো ছাড়া উদ্ভিদ তাদের খাদ্য প্রস্তুত করতে পারে না। সূর্য থেকে যে আলো আমরা পাই তা সাতটি রঙের সমষ্টি- বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->