Home » » আয়তন কাকে বলে

আয়তন কাকে বলে

আয়তন কাকে বলে?

কোনো বস্তু বা পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে ঐ বস্তু বা পদার্থের আয়তন বলে। সুষম কঠিন বস্তুর আয়তন এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা গুণ করে পাওয়া যায় । অসম কঠিন বস্তুর আয়তন বের করতে হলে একে সম্পূর্ণরূপে পানিপূর্ণ কোনো পাত্রে ডোবাতে হয়। যে পরিমাণ পানি উপচে পড়ে তার আয়তন বস্তুটির আয়তনের সমান । অসম ক্ষুদ্র বস্তুকে পানিভর্তি মাপচোঙে ডুবিয়ে পানির আয়তনের পরিবর্তন বা পার্থক্য বের করে অসম বস্তুটির আয়তন নির্ণয় করা যায়।

আয়তন পরিমাপের সি জি এস (cgs = centimetre-gramme-second) একক হল সিসি (cc = cubic-centimetre) যাকে বাংলায় ঘন সেন্টিমিটার বলে। আন্তর্জাতিক এককে আয়তন মাপা হয় ঘনমিটারে। কোনো তরল পদার্থের আয়তন বের করতে হলে একে কোনো নির্দিষ্ট আয়তনের দাগ-কাটা পাত্রে ঢেলে পরিমাপ করতে হবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->