আমাশয় কি?
আমাশয় (dysentery): আমাশয় বৃহদন্ত্রের প্রদাহজনিত রোগ। এ রোগের লক্ষণ প্রধানত ডায়রিয়া, মলের সঙ্গে শ্লেষ্ম, রক্ত ও পুঁজ নির্গমন । জীবাণু, ভাইরাস, পরজীবী, কৃমি, রাসায়নিক পদার্থের বিষক্রিয়া ইত্যাদি কারণে আমাশয় রোগ দেখা দেয় । দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে।
‘অ্যান্টামিবা হিস্টোলাইটিকা" (Entamoeba histolytica) জাতীয় পরজীবী সংক্রমণের ফলে অ্যামিবীয় আমাশয় (amoebic dysentery) দেখা দেয়। অ্যামিবীয় আমাশয়ের প্রধান লক্ষণ- দুর্গন্ধযুক্ত উদরাময়, মলের সঙ্গে শ্লেষ্ম, এমনকি রক্ত নির্গমন এবং সেইসঙ্গে কখনো সামান্য জ্বর । মেট্রোনিডাজোল (metronidazole) জাতীয় ঔষধ এ ধরনের আমাশয় নিরাময় করে।
‘শিগেলা (Shigella) জাতীয় জীবাণু সংক্রমণের ফলে ব্যাসিলারি আমাশয় (bacillary dysentery) দেখা দেয় । এ জাতীয় আমাশয়ে মলের তুলনায় শ্লেষ্ম, রক্ত, পুঁজ নির্গমন বেশি হয় এবং তলপেটে তীব্র খিচুনিসহ ব্যথা, উদাভাব (dehydration), জ্বর প্রভৃতি প্রধান লক্ষণ হিসাবে দেখা দেয়। শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয়। তবে এ রোগ যে কোনো বয়সেই দেখা দিতে পারে। ব্যাসিলারি আমাশয় নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ ব্যবহৃত হয়। অন্যান্য ধরনের আমাশয়ের চিকিৎসাও কারণভিত্তিক।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions