Home » » আমলকি

আমলকি

আমলকি

Euphorbiaceae গোত্রের আমলকীর বৈজ্ঞানিক নাম Phyilanthus embelica L। মধ্যম আকৃতির বৃক্ষ, ডালপালা হালকা হলেও পাতা ঘন। বাকল স্কুল, নরম, মসৃণ, স্লান ধূসর এবং ভিতর দিক গাঢ় লাল। কাণ্ড গাঁটযুক্ত, পাতা একক, হালকা সবুজ। শীতে আমলকীর সব পাতা প্রায় একসঙ্গে ঝরে যায়। বসন্তের শুরুতেই হালকা সবুজ কচি পাতায় গাছ ভরে ওঠে। কচি পাতার কোলেই হালকা হলুদ ফুলে সারা গাছ ভরে যায় । সে জন্য ফুল ছোট হওয়া সত্ত্বেও ফুলের প্রাচুর্যে আমলকী গাছ সুন্দর, শোভন। এর ফুল একলিঙ্গবিশিষ্ট। কিন্তু একই গাছে স্ত্রী এবং পুরুষ ফুল ফোটে। এ গাছের ফলই সর্বাধিক বৈশিষ্ট্যমণ্ডিত। হালকা শিরবিশিষ্ট গোলাকৃতি, মাংসল। রসাল প্রায় স্বচ্ছ হালকা হলুদ-সবুজে মেশানো রঙের ফল সব বয়সের মানুষের প্রিয়।প্রতিটি ফলের মধ্যে যে শক্ত একটি আঁটি থাকে তা আসলে ছয়টি বীজের সমষ্টি। ফলে উষ্ণ তিতায় মেশানো। 

আমলকী হরিণের বিশেষ প্রিয় খাদ্য। এর আচার বেশ মুখরোচক। ভিটামিন 'সি'-এর সমৃদ্ধ উৎস। এর রস যকৃৎ, পেটের পীড়া, অজীর্ণ, বদহজম এবং কাশিতে উপকারী । শুকানো ফল ক্ষার গুণসম্পন্ন এবং শ্যাম্পু, কলম ও কালির উপাদান । কাঠ হয় রক্তবর্ণ এবং তা দিয়ে কৃষি যন্ত্রপাতি তৈরি হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->