Home » » ইগলু

ইগলু

ইগলু

ইগলু (igloo): পূর্ব দিকে গ্রিনল্যান্ড থেকে শুরু করে পশ্চিমে বেরিং সাগর পর্যন্ত প্রায় সমগ্র ভূভাগে এবং বেরিং প্রণালীর কাছাকাছি সাইবেরিয়া অঞ্চলে ও আমেরিকার আলাস্কায় এস্কিমো নামে এক বিশেষ জাতি বাস করে ।

এস্কিমোরা চিরতুষারের দেশে বাস করে এবং সেখানে শীতকাল দীর্ঘস্থায়ী হয়- প্রায় নয় মাস । তাই তাদের চারিদিকে দিনের পর দিন জমে থাকে বরফ। এত হাড়কাঁপানো শীতেও এস্কিমোদের বাস করতে তেমন অসুবিধা হয় না।

আমরা যেমন বাঁশ, কাঠ, খড়, ইট, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করি, এস্কিমোরাও তেমনি বরফ দিয়ে ঘর তৈরি করে। তাদের এই বাড়ির নামই ইগলু । ইগলু তৈরি করতে এস্কিমোরা খুবই পটু। | লম্বা ছুরি দিয়ে বরফকে সুবিধামতো আকারে কেটে নিতে হয়। সাধারণত ১ মি. লম্বা, /, মি. প্রস্থ ও ১. মি. পুরু আকারের বরফ প্রয়োজন হয় ইগলু তৈরি করতে। ইগলু দেখতে মসজিদের গম্বুজের মতো দেখায়। এর পরিধি প্রায় ৩ মি. হয়ে থাকে। ইগলু ভিতর থেকেই তৈরি করতে হয় । তৈরির সময় এর দরজা বা জানালা থাকে না। তবে ইগলু তৈরি শেষ হয়ে গেলে যে লোকটি ইগলু তৈরি করছিল সে ঘরের নিচের দিক দিয়ে একটা দরজা কেটে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। পরে এই দরজা যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এর ভেতরটা অন্ধকার, ধোঁয়ায় ভরা ও নোংরা। সীল মাছের তেল দিয়ে কুপি জ্বালিয়ে এস্কিমোরা ইগলু গরম রাখে । আমাদের কাছে ইগলু তেমন আরামদায়ক হবে না। | চৌকি হিসাবে এস্কিমোরা প্রায় ১ মি. উঁচু বরফখণ্ড ব্যবহার করে। সেই বরফের উপর তারা পুরু করে শেওলা ও পশুর চামড়া বিছায়। শোওয়ার সময় চামড়ার পোশাক পরে নেয় এবং একেবারে কুঁকড়িসুড়ি হয়ে শুয়ে থাকে। শীতকাল শেষ হয়ে গেলে গ্রীষ্মের উত্তাপে বরফ গলতে আরম্ভ করে এবং ইগলু গলে যায়। তখন এস্কিমোরা তাঁবুতে আশ্রয় নেয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->