ইউরেনাস
ইউরেনাস (Uranus): সূর্যের একটি গ্রহ। গ্রিক পুরাণে বর্ণিত আকাশের দেবতা ‘ইউরেনাস'-এর নামানুসারে জ্যোতির্বিজ্ঞানীরা। এর নাম দেন ইউরেনাস। জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেল (Sir William Herschel ১৭৩৭ ১৮২২) ১৭৮১ খ্রিস্টাব্দে ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহদের মধ্যে ইউরেনাসের স্থান সপ্তম। সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব প্রায় ২৮৫ কোটি কিমি (১৭৮ কোটি মাইল)। এই দূরত্ব সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের প্রায় ১৯ গুণ বেশি। ইউরেনাসের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের এক চতুর্থাংশ এবং এর ভর পৃথিবীর ভরের ১৪.৭ গুণ বেশি।
ইউরেনাসের আকৃতি অন্য গ্রহগুলোর মতোই গোল। এর ব্যাস ৪৮ হাজার কিমি বা ৩০ হাজার মাইলের কিছু কম। সূর্যকে প্রদক্ষিণ করতে এর ৮৪ বছরের কিছু বেশি সময় লাগে। ইউরেনাস নিজের অক্ষরেখার চারপাশ ১০ ঘণ্টা ৪৮ মিনিট সময়ে এক বার আবর্তন করে ।
বৃহস্পতি (দ্র) ও শনিগ্রহের (দ্র) মতোই ইউরেনাসের ভিতরের প্রধান অংশ পাথরে এবং বাইরের অংশ বা পৃষ্ঠদেশ পুরু বরফে রচিত । ইউরেনাসে বায়ুমণ্ডল আছে, আর সে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও মিথেন গ্যাস বিদ্যমান।
ইউরেনাসের উপগ্রহ ১৫টি। এগুলোর মধ্যে ২টি উপগ্রহ উইলিয়াম হার্শেল নিজেই আবিষ্কার করেছিলেন। ১৯৭৭ সালে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের কয়েক জন জ্যোতির্বিজ্ঞানীর গবেষণায় ইউরেনাস সম্পর্কে এক চমকপ্রদ তথ্য প্রকাশ পায় । তা হল শনির মতো ইউরেনাসের চারপাশেও একাধিক বলয়' (ring) আছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions