ইউরিয়া কি
ইউরিয়া (urea) : কার্বনিক অ্যাসিডের ডাই অ্যামাইড । এটা সাদা, স্ফটিকাকৃতির, পানিতে দ্রবণীয় যৌগ। গলনাঙ্ক ১৩২.৭ সে; রাসায়নিক ফর্মুলা HN-CO-NH,। প্রাণী এবং মানবদেহে প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় । সাধারণত দুই অণু অ্যামোনিয়া এবং এক অণু কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়ার ফলে এক অণু ইউরিয়া তৈরি হয়। এই জটিল বিক্রিয়াটি ঘটাতে কমপক্ষে সাতটি এনজাইম দরকার হয়।
প্লাস্টিক তৈরি করতে এবং অনেক বিস্ফোরক দ্রব্যের স্থিতিশীলতা রক্ষার জন্য ইউরিয়া ব্যবহার করা হয়। আগে রেচকরূপেও ইউরিয়া ব্যবহার করা হত। এতে প্রচুর নাইট্রোজেন থাকায় সার হিসাবে এর ব্যবহার রয়েছে। বাংলাদেশে ঢাকার অদূরে আশুগঞ্জ জিয়া সার কারখানায় এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস দিয়ে ইউরিয়া সার তৈরি করা হয় ।
কিডনির অনেক রােগের কারণ রক্তে ইউরিয়ার মাত্রা বেড়ে যাওয়া । সাধারণত স্বাভাবিক অবস্থায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১৫-৪০ মিলিগ্রাম ইউরিয়া থাকে

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions