Home » » ইউনানী চিকিৎসা কি

ইউনানী চিকিৎসা কি

ইউনানী চিকিৎসা কি?

ইউনানি চিকিৎসা পদ্ধতি (Unani system of medicine)

ভারত উপমহাদেশে প্রচলিত প্রাচ্যদেশীয় চিকিৎসাপদ্ধতিগুলোর মধ্যে ইউনানি অন্যতম । একে হাকিমি চিকিৎসা বলা হয়। প্রাচীন চিকিৎসাপদ্ধতির জনক হিপোক্রেটিস  গ্রিস দেশে জন্মেছিলেন বলে প্রাচীন গ্রিসের আরবীয় নাম ইউনান’ অনুসরণে ইউনানি চিকিৎসার নামকরণ ।

ইউনানি শাস্ত্রে হিপোক্রেটিস ও রোমদেশীয় চিকিৎসক গালেন -এর চিকিৎসাতত্ত্বের প্রভাব রয়েছে। তবে এ চিকিৎসায় আয়ুর্বেদীয় চিকিৎসাপদ্ধতি ও চীনদেশীয় চিকিৎসাপদ্ধতির মূলনীতিও বহুলাংশে আয়ুর্বেদীয় চিকিৎসাপদ্ধতির মতো ইউনানি পদ্ধতিও বায়ু, পিত্ত ও কফ- এই তিনটি উপাদানের অস্বাভাবিকতার ফলে শরীরে রোগ সৃষ্টি হওয়ার তত্ত্বে বিশ্বাসী। ইউনানি চিকিৎসাশাস্ত্রের দু'টি প্রধান অংশ রয়েছে প্রথম অংশে আলোচিত হয়েছে চিকিৎসাশাস্ত্রের মূলতত্ত্ব; দ্বিতীয় অংশে রয়েছে। রোগ, রোগের কারণ, রোগের লক্ষণগুলোর চিকিৎসা, ঔষধ প্রস্তুত ও প্রয়োগ প্রণালী, স্বাস্থ্যরক্ষাবিধি এবং চিকিৎসা বিষয়ক বিভিন্ন নির্দেশ। ইউনানি চিকিৎসায় শরীরে বাহ্যিক ও অভ্যন্তরীণ পথে ওষুধ প্রয়োগের বিধান রয়েছে।

ইউনানি চিকিৎসাপদ্ধতির সূচনালগ্নে এ পদ্ধতি শুধু শহর এলাকায় সীমাবদ্ধ ছিল এবং উচ্চপদস্থ ব্যক্তিরাই এ চিকিৎসার সুবিধা ভোগ করত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ চিকিৎসাপদ্ধতি সর্বত্র এবং সব শ্রেণির মানুষের পক্ষে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাংলাদেশে ১৯৮২ সালের ঔষধনীতির মাধ্যমে ইউনানি, আয়ুর্বেদী চিকিৎসাব্যবস্থাকে আধুনিক করে তোলার চেষ্টা চলছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->