অজানা উড়ন্ত বস্তু / ইউএফও (ufo) কি?
মাঝে মাঝে পৃথিবীর আকাশে দেখা যায় বিস্ময়কর আগন্তুক আলো বা বস্তু। এগুলো কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে, কখনো পৃথিবীতে অবতরণ করে আবার দ্রুত উড়ে যায়। দেখতে কোনোটি | লম্বা চুরুটের মতো, কোনোটি চ্যাপটা থলের মতো।
এগুলো কী, কোথা থেকে আসে আজ পর্যন্ত তা শনাক্ত করা যায় নি। তাই এদের বলা হয় Unidentified Flying Object, সংক্ষেপে UFO বা অজানা উড়ন্ত বস্তু ।
বহু যুগ থেকেই মানুষ আকাশে এ ধরনের বস্তু দেখেছে । ৩,৪০০ বছর আগে মিশরের ফারাও ও তার সৈন্যসামন্ত এরূপ বস্তু দেখেছেন বলে উল্লেখ পাওয়া যায় । কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএফও দেখার ঘটনা খুব বেড়ে যায়। অনেক সামরিক-বেসামরিক পাইলট ইউএফও দেখতে পান। তারা এর নাম দেন foo-fighter। কেউ বলেন ফ্লাইং সসার (flying saucer) বা উড়ন্ত পিরিচ । পত্র-পত্রিকায় এর ছবি পর্যন্ত ছাপা হয়।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ১৯৪৭ সালে প্রজেক্ট ব্লু-বুক নামে ইউএফও অনুসন্ধানের কর্মসূচি নেয়। দীর্ঘ ২৩ বছর ধরে ১২ হাজারেরও অধিক ইউএফও দর্শনের তথ্যাদি বিশ্লেষণ করে বস্তুগুলি শনাক্তকরণে ব্যর্থ হলে ১৯৬১ সালে প্রজেক্টটি বন্ধ হয়ে যায় । বলা হয়, ইউএফও জাতীয় নিরাপত্তায় কোনো হুমকি নয় । কলেরোডে বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা (১৯৬৬-১৯৬৮) চালিয়ে ইউএফও শনাক্ত করতে ব্যর্থ হন। ১৯৭৩ সালে আরেক দল বিজ্ঞানী ইউএফও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions