ইন্টিগ্রেটেড সার্কিট কাকে বলে
ইন্টিগ্রেটেড সার্কিট (integrated circuit):
সাধারণভাবে মাইক্রো সার্কিট হল ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষুদ্রতর সমাবেশ। এ রকম একটি বর্তনী হল সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট (আই সি)। ইন্টিগ্রেটেড সার্কিট এমন একটি বর্তনী যে বর্তনীতে অনেক রকম যন্ত্রাংশ, যেমন- রোধক, ধারক, ডায়োড ও ট্রানজিস্টর ইত্যাদি একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী চিপ বা ফালীতে আঁকা থাকে এবং এরা স্বয়ংক্রিয়ভাবে ক্ষুদ্র অর্ধপরিবাহী চিপের অংশ। অন্য কথায় ইন্টিগ্রেটেড সার্কিট হল সে বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো স্বয়ংক্রিয়ভাবে একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী চিপের অংশ। ইন্টিগ্রেটেড সার্কিটে অনেকগুলো যন্ত্রাংশ, যেমন- রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি এবং এদের অন্তঃসংযোগ একটি ক্ষুদ্র প্যাকেজ হিসাবে থাকে, যাতে এরা এককস্বরূপ পূর্ণ ইলেকট্রনিক কার্যাবলি সম্পন্ন করতে পারে । একটি ক্ষুদ্র অপরিবাহী পদার্থের মধ্যে এসব যন্ত্রাংশ গঠন ও সংযুক্ত করা হয়।
ইন্টিগ্রেটেড সার্কিট এর বৈশিষ্ট্য:
১. এই সার্কিটের বিভিন্ন যন্ত্রাংশ স্বয়ংক্রিয়ভাবেই ক্ষুদ্র অর্ধপরিবাহী চিপের অংশ এবং কখনই স্বতন্ত্র যন্ত্রাংশকে পৃথক করা যায় না বা পুনঃস্থাপন করা যায় না।
২. IC এর আকার থাকে খুবই ক্ষুদ্র। IC এত ছোট হয় যে বিভিন্ন যন্ত্রাংশের সংযোগ দেখতে হলে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়।
৩, IC-এর কোনো অংশকেই অর্ধপরিবাহী চিপের পৃষ্ঠের উপর দেখা যায় না। সুবিধা সংযোগ সংখ্যা কম হওয়ায় নির্ভরযোগ্যতা বেশি। অত্যন্ত ক্ষুদ্রাকৃতি । ক্ষুদ্রাকার থাকার কারণে ওজনও কম। এতে কম বিদ্যুতের প্রয়োজন হয় । অতি উচ্চ তাপমাত্রায় ও অধিক যোগ্যতায় কাজ করতে পারে । এর দাম স্বল্প অসুবিধা কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সমগ্র চিপটি পরিবর্তন করতে হয়, অংশবিশেষ মেরামত করা যায় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions