ইথিলিন কি?
ইথিলিন (ethylene)
একটি সরল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি একটি বর্ণহীন গ্যাস। ফর্মুলা H2C=CH2,। ফুটনাঙ্ক -১০৩.৮° সে. (-২৭২.৯° ফা.) এবং গলনাঙ্ক -১৬৯,৪° সে, (-১৫৪,৮° ফা.)। ইথিলিন একটি মূলবান জৈব যৌগ। পলিমার বিক্রিয়ার সাহায্যে ইথিলিন থেকে পলিথিলিন বা পলিথিন তৈরি করা হয়, যার বহুবিধ ব্যবহার রয়েছে। এ ছাড়া এ থেকে তৈরি অন্যান্য যৌগের মধ্যে ইথিলিন ক্লোরোহাইড্রিন, ইথিলিন ডাই-ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ইথানল, ভিনাইল অ্যাসিটেট এবং অ্যাসিটালডিহাইড-এর নাম উল্লেখযোগ্য।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions