Home » » ইনফ্লুয়েঞ্জা

ইনফ্লুয়েঞ্জা

ইনফ্লুয়েঞ্জা

ইনফ্লুয়েঞ্জা (influenza): এক ধরনের ভাইরাসের আক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগের সৃষ্টি হয়। তবে বিশেষ ধরনের জীবাণুও (হমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ) এ রোগ সৃষ্টি করতে পারে।

রোগের সূচনা হঠাৎ করে ঘটে। প্রাথমিক অবস্থায় রোগীর গায়ে জ্বর জ্বর ভাব এবং মাথাব্যথা দেখা দেয় । সর্বাঙ্গে কষ্টদায়ক ব্যথা এ রোগের প্রধান লক্ষণ। এ ছাড়া ক্ষুধামান্দ্য, বমি-বমি ভাব ইত্যাদি অসুবিধা দেখা দিতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে। সময়মতো সঠিক চিকিৎসার অভাবে এ রোগ থেকে বিভিন্ন শারীরিক উপসর্গ, যেমন- নিউমোনিয়া, দীর্ঘস্থায়ী ফুসফুসপ্রদাহ, ফুসফুসে পুঁজ, সাইনাসপ্রদাহ (sinusitis), হৃদপেশিতে প্রদাহ, প্রান্তীয় স্নায়ুর প্রদাহ, মাত্রিকাপ্রদাহ (meningitis) ইত্যাদি সৃষ্টি হতে পারে।

রোগীর শ্লেষ্ম, হাঁচি-কাশির মাধ্যমে ইনফ্লুয়েঞ্জার জীবাণু অন্যের শরীরে সংক্রমিত হতে পারে। সাধারণত শীত এবং বসন্ত কালেই এ রোগ বেশি দেখা দেয় । রোগের প্রকোপ বিক্ষিপ্ত হলেও কখনো কখনো তা মহামারীরূপেও দেখা দিতে পারে । অ্যান্টিবায়োটিক (দ্র) জাতীয় ঔষধ সেবনে এ রোগের উপসর্গ থেকে রক্ষা পাওয়া যায়। টিকা গ্রহণের মাধ্যমে এ রোগের প্রতিরোধ সম্ভব।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->