Home » » ইবনে সিনা

ইবনে সিনা

ইবনে সিনা

ইবনে সিনা (৯৮০-১০৩৭) 

ইবনে সিনা ছিলেন বিখ্যাত ইরানি চিকিৎসক, সেই সঙ্গে দার্শনিক, জ্যোতির্বিদ, রসায়নবিদ ও গণিতবিদ । ভাষাবিদ, বিশ্বকোষপ্রণেতা, এমনকি কবি হিসাবেও তার খ্যাতি স্বীকৃত । ইবনে সিনার পুরো নাম আবু আলী আল্ হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি ৯৮০ খ্রিস্টাব্দে বুখারার নিকটবর্তী আফসানায় জন্মগ্রহণ করেন।

‘কানুন ফিৎ-তি’ (অর্থাৎ Canon of Medicine) নামে চিকিৎসা বিষয়ক বিশাল বিশ্বকোষ ইবনে সিনার অমর কীর্তি। প্রায় দশ লক্ষ শব্দবিশিষ্ট এ বিশ্বকোষ মধ্যযুগে ব্যাপকভাবে অনূদিত হয়েছিল ।

বিষয়বস্তু ও রচনার গুণে বইটি রচনার পর ছয় শ’ বছরেরও অধিক সময় ধরে ব্যবহৃত হয়ে এসেছে এবং এখনো প্রাচ্যের বিভিন্ন দেশে সহায়ক গ্রন্থ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ইবনে সিনা রচিত গ্রন্থের সংখ্যা এক শ'রও বেশি। তার বইগুলোর মধ্যে অধিকাংশই আরবি ভাষায় এবং কিছু ফার্সি ভাষায় রচিত। তিনি চিকিৎসা বিষয়ক ১৬টি বই, দর্শন ও অধ্যাত্মবিদ্যা বিষয়ক ৬৮টি বই এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক ১১টি বই ছাড়াও ৪টি কাব্যগ্রন্থ রচনা করেন। ইবনে সিনার দার্শনিক মতবাদে আরিস্টোটল  ও নব্য প্লেটোবাদের প্রভাব রয়েছে। তিনি কিতাবুশ শিফা' নামে দুই খণ্ডে বিভক্ত দার্শনিক বিশ্বকোষ রচনা করেন। ইবনে সিনার দর্শন ‘আভিসেনা মেটাফিজিসেস কমপেন্ডিউম' (Avicennae Metaphysices Compendium) নামক আধুনিক লাতিন অনুবাদগ্রন্থে সন্নিবেশিত হয়েছে।

ইবনে সিনা গতি, স্পর্শ, বল, শূন্য, অসীম, আলোক, তাপ প্রভৃতি বিষয়ে পরীক্ষানিরীক্ষা করেন। আপেক্ষিক গুরুত্ব বিষয়েও তিনি পর্যবেক্ষণ চালিয়েছিলেন। ইবনে সিনা একটি আত্মজীবনী রচনায় হাত দিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেন নি। তাঁর শিষ্য আল-জুযজানী গ্রন্থটি সম্পূর্ণ করেন । ইবনে সিনা ১০৩৭ সালে পরলোকগমন করেন।
 

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->