Home » » ইমালসন কি

ইমালসন কি

ইমালসন কি?

ইমালশন (emulsion)

একটি তরল পদার্থের মধ্যে অমিশ্ৰণীয় অপর একটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থাকলে সে মিশ্রণকে ইমালশন বা অদ্রবণ বলা হয়। এ কণিকাগুলির ব্যাস ০.১-১ মাইক্রন (১ মাইক্রন = ১০-৬ মিটার)। 

ইমালশন দুই প্রকার। যথা:

১) পানিতে তেল ইমালশন- যেমন দুধ। এখানে পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে তরল চর্বি বিস্তৃত থাকে।
২) তেলে পানির ইমালশন- যেমন কডলিভার অয়েলে কড মাছের লিভারের তেলে পানি; মাখনে চর্বির মধ্যে পানি; আইসক্রিমে ক্রিমের মধ্যে বরফের কণিকা ছড়ানো থাকে। স্থায়ী ইমালশন তৈরির জন্য তৃতীয় কোনো পদার্থ। ইমালশনের সাথে যোগ করতে হয় । এই তৃতীয় পদার্থকে বলা হয় ইমালশনকারক বা অদ্রবণকারক। পানিতে তেল ইমালশনের ক্ষেত্রে ক্ষার ধাতুর সাবান, গাম-অ্যাকাসিয়া প্রভৃতি উল্লেখযোগ্য ইমালশনকারক; ভারী ধাতুঘটিত সাবান তেলে পানির ইমালশনের স্থায়িত্ব বাড়িয়ে দেয়। দুধের ইমালশনকারক হল ক্যাজিন। জীবাণুনাশক ফিনাইল ও লাইসল পানিতে ঢাললে ইমালশন তৈরি হয়।

আমাদের প্রাত্যহিক জীবনে ও সেই সাথে শিল্প, কৃষি, ঔষধ এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে ইমালশনের ব্যবহার আছে। ডিটারজেন্ট, পেইন্ট, বার্নিশ, রেজিন গাম, গ্লু ইত্যাদি আঠালো পদার্থ, ট্যানিং, ডাইয়িং লুব্রিকেশন শিল্পে ব্যবহৃত কয়েকটি ইমালশন ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->