যৌগিক ক্রিয়া কাকে বলে
অসমাপিকা ক্রিয়ার পরে যা, পড়, দেখ, লাগ, ফেল্, আস, উঠ, দে, লহ্, থাক্, প্রভৃতি ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয়ে মিলিতভাবে যে বিশেষ ক্রিয়া তৈরি করে তাকে যৌগিক ক্রিয়া বলে।আর এসব যৌগিক ক্রিয়া বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন—
যা-ধাতু।
ক, সমাপ্তি অর্থে : বৃষ্টি থেমে গেল।
খ. অবিরাম অর্থে : গায়ক গেয়ে যাচ্ছেন।
গ. ক্রমশ অর্থে : চা জুড়িয়ে যাচ্ছে।
ঘ. সম্ভাবনা অর্থে : এখন যাওয়া যেতে পারে।
পড়-ধাতু
ক. সমাপ্তি অর্থে : এখন শুয়ে পড়।
খ. ব্যাপ্তি অর্থে : কথাটা ছড়িয়ে পড়েছে।
গ. আকসিকতা অর্থে। : এখনই তুফান এসে পড়বে।
ঘ. ক্রমশ অর্থে : কেমন যেন মনমরা হয়ে পড়েছি।
দেখ-ধাতু
ক. মনোযোগ আকর্ষণে : এদিকে চেয়ে দেখ।
খ. পরীক্ষা অর্থে : লবণটা চেখে দেখ।
গ. ফল সম্ভাবনায়: : সাহেবকে বলে দেখ।
আস-ধাতু
ক, সম্ভাবনায় : আজ বিকেলে বৃষ্টি আসতে পারে
খ. অভ্যস্ততায় : আমরা এ কাজই করে আসছি।
গ. আসন্ন সমাপ্তি অর্থে : ছুটি ফুরিয়ে আসছে।
দি-ধাতু
ক. অনুমতি অর্থে : আমাকে যেতে দাও।
খ. পূর্ণতা অর্থে: কাজটা শেষ করে দিলাম।
গ. সাহায্য প্রার্থনায় : আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও।
নি-ধাতু
ক. নির্দেশ জ্ঞাপনে : এবার কাপড়-চোপড় গুছিয়ে নাও।
খ. পরীক্ষা অর্থে : কষ্টি পাথরে সোনাটা কষে নাও।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions