উদ্দেশ্য ও বিধেয়
প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে : উদ্দেশ্য ও বিধেয়।
বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে। যেমন - খোকা এখন বই পড়ছে । এখানে খোকা (উদ্দেশ্য) এবং বই পড়ছে (বিধেয়)।
বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টিযোগে গঠিত বাক্যাংশও বাক্যের উদ্দেশ্য হতে পারে। যেমন – সৎ লোকেরাই প্রকৃত সুখী। - বিশেষ্যরূপে ব্যবহৃত বিশেষণ। মিথ্যা কথা বলা খুবই অন্যায়। - ক্রিয়াজাত বাক্যাংশ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions