Home » » আফিম কি

আফিম কি

আফিম কি?

আফিম (opium) : পপি ফুলের (পপি গাছের বৈজ্ঞানিক নাম প্যাপাভের সোমনিফেরাম Papaver somniferum) বীজাধার বা ক্যাপসুল থেকে নিঃসৃত সাদা আঠা জাতীয় পদার্থের | নাম আফিম। শব্দটি বাংলায় আফিং বা অহিফেন এবং ইংরেজিতে ওপিয়াম নামে পরিচিত। অশোধিত আফিম পরিশোধন করে তা থেকে চিকিৎসাকার্যে ব্যবহার্য ঔষধ প্রস্তুত করা হয়। ১৮০৬ সালে জার্মান বিজ্ঞানী জার্টুর্নার (E, W. A. Serturner) আফিম থেকে | ব্যথানাশক ঔষধ মরফিন আবিষ্কার করেন। আফিম থেকে একাধিক অ্যালকালয়েড জাতীয় উপাদান, যেমন- মরফিন, কোডিন, প্যাপাভেরিন ইত্যাদি পাওয়া যায়। এ উপাদানগুলো চিকিৎসা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
 
দীর্ঘদিন আফিম ব্যবহারে মানুষ এতে আসক্ত হয়ে পড়ে। ফলে আফিমের অবৈধ উৎপাদন ও বিক্রয় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ৩০০০ বছর আগে মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম আফিম ব্যবহার শুরু হয়। চিকিৎসাক্ষেত্রে আফিমের ব্যবহার অনেক পুরানো । খ্রিস্টের জন্মের পূর্ব থেকেই গ্রিক ও রোমান চিকিৎসকগণ রোগ নিরাময়ের ক্ষেত্রে আফিম ব্যবহার করতেন বলে জানা গেছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->