আবহাওয়া কি?
আবহাওয়া (weather): ‘আব’ অর্থ পানি, ‘হাওয়া অর্থ বাতাস। বায়ুমণ্ডলের বাতাস ও জলীয় বাষ্পের দৈনন্দিন অবস্থাকে বলে আবহাওয়া। কোনো স্থানের বায়ুমণ্ডলের অবস্থা অর্থাৎ বায়ুপ্রবাহের গতি, উষ্ণতা, আর্দ্রতা বা শুষ্কতা, আকাশের মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, তুষারপাত নিয়ত পরিবর্তনশীল। কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলে এসব উপাদানের অবস্থা থেকে ঐ স্থানের ঐ সময়ের আবহাওয়া জানা যায়। কোনো স্থান বা অঞ্চলের ২৫ বা ৩০ বছরের আবহাওয়ার গড়কে বলা হয় ঐ স্থানের জলবায়ু । তাই আবহাওয়ার উপাদানগুলিই জলবায়ুর উপাদান। এগুলো হল বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ, বৃষ্টিপাত প্রভৃতি।
কোনো স্থানের আবহাওয়া ঐ স্থানের প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে। জলবায়ু পৃথিবীর শস্য উৎপাদন, মাটি, পানির উৎসকে প্রভাবিত করে। এ ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের উদ্যম ও কর্মপ্রবণতাও আবহাওয়া দ্বারা প্রভাবিত হয় । কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, পরিবহণ ইত্যাদি আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় । জলবায়ু পরিবর্তনের জ্ঞান থেকে আমরা বরফ-যুগ, সমুদ্রতলের উচ্চতার পরিবর্তন, দুর্ভিক্ষ, মানুষের দেশান্তর, খরা, বন্যা ইত্যাদির কারণ ব্যাখ্যা করতে পারি ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions