আবেশ কাকে বলে?
আবেশ / আবেশন (induction) : সাধারণ কোনো ক্ষেত্রের (তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র ইত্যাদি) সাথে মিথস্ক্রিয়ার (ক্রিয়া-বিক্রিয়া) ফলে কোনো বস্তুর মধ্যে প্রভাব সৃষ্টি হওয়া বা বস্তুর অবস্থার পরিবর্তন হওয়া। যেমন কোনো বহিঃস্থ ক্ষেত্রের দ্বারা কোনো পদার্থে চৌম্বকক্রম উৎপাদন, যেমন চৌম্বক আবেশ। কোনো চুম্বককে অন্য কোনো চৌম্বক পদার্থের নিকট আনলে চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় । একে বলা হয় চৌম্বক আবেশ। বহিঃস্থ তড়িৎক্ষেত্রের দ্বারা কোনো পদার্থের মধ্যে তড়িৎচার্জ বা আধানকে পৃথক করাও এক ধরনের আবেশ। এই ঘটনাকে বলা হয় স্থিরতড়িৎ আবেশ। আবেশের আরো একটি উদাহরণ হল তাড়িতচৌম্বক আবেশ। পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র দ্বারা কোনো পরিবাহকে তড়িচ্চালক শক্তি (বা তড়িৎপ্রবাহ) উৎপন্ন হওয়াকে বলা হয় তাড়িতচৌম্বক আবেশ ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions