Home » » উপত্যকা কি

উপত্যকা কি

উপত্যকা কি

উপত্যকা (valley):

দুই পাহাড়ের মধ্যবর্তী প্রশস্ত সমতল বা অসমতল ঢাল ক্ষেত্রকে উপত্যকা বলে। পৃথিবীর প্রায় সকল পর্বতশ্রেণিতে উপত্যকা দেখা যায়। পর্বতের জলস্রোত থেকেই উপত্যকার সৃষ্টি হয় । পর্বত শিখরে বৃষ্টির জল জমে তা পর্বতের গা বেয়ে নিচে নামে। পর্বতের ঢাল খাড় হওয়ায় জলস্রোতের গতি হয় প্রখর। জলের বেগে পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে উপত্যকার সৃষ্টি হয় । এভাবে উপত্যকা সৃষ্টি হতে হাজার হাজার বছর সময় লাগে ।

হিমবাহ থেকেও কখনো কখনো উপত্যকা সৃষ্টি হয় । হিমবাহ হল বরফের নদী। হিমবাহ চলার পথে সমস্ত শিলাপাথরকে ঠেলে নিয়ে যায় এবং উঁচু-নিচু জায়গা ভেঙে-চুরে নিয়ে মাটির উপর আস্তরণের সৃষ্টি করে উপত্যকার জন্ম দেয়। কখনো কখনো নদীর গতিপথ বদলের ফলেও উপত্যকার সৃষ্টি হয়। এ ধরনের উপত্যকাকে শুধ উপত্যকা বলে । প্রাচীন কাল থেকেই উপত্যকা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপত্যকাতেই প্রাচীন সভ্যতার গোড়াপত্তন ঘটে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->