Home » » এয়ারকন্ডিশনিং কাকে বলে

এয়ারকন্ডিশনিং কাকে বলে

এয়ারকন্ডিশনিং কাকে বলে?

 এয়ার-কন্ডিশনিং (air-conditioning)

বাতাসের উত্তাপ, আর্দ্রতা, পরিচ্ছন্নতা এবং দালানের ভেতরে এর সঞ্চারণকে এয়ার-কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ বলা হয়। সাধারণত শরীরের জন্য আরামপ্রদ ও স্বাস্থ্যকর বাতাসের পরিবেশ সৃষ্টি করতে অথবা গবেষণাগার, সূক্ষ্ম কাজের শিল্প-কারখানা ইত্যাদিতে এ রকম নিয়ন্ত্রণ দরকার হয় । উষ্ণ ও আর্দ্র পরিবেশে এয়ার-কন্ডিশনিং-এর কাজ হল বাতাসকে পরিষ্কার করা, ঠাণ্ডা করা এবং এর থেকে কিছু আর্দ্রতা দূরীভূত করা । শীতল ও শুষ্ক অবস্থায় পরিষ্কার করা ছাড়া বাকি কাজগুলো করতে হয় উল্টো-উত্তপ্ত করা আর আর্দ্রতা যোগ করা। এই সঙ্গে সব অবস্থায় বাতাস সঞ্চালনের কিছু ব্যবস্থা থাকে।

বাতাসের ময়লা ধুলাবালি ইত্যাদি দূর করা হয় একরকম ফিল্টার বা ছাঁকনির মধ্য দিয়ে বাতাসকে নিয়ে গিয়ে । সাধারণত কাচত বা ধাতবতন্তুতে গড়া উলের মতো জিনিসকে চটচটে তরলে ডুবিয়ে এ ছাকনি তৈরি করা হয়। কোনো কোনো ব্যবস্থায় পানির ফোয়ারা অথবা স্থির বৈদ্যুতিক আকর্ষণকেও বাতাসের ধুলাবালি সরাতে ব্যবহার করা হয়। বাতাসকে ঠাণ্ডা করা হয়। শীতলীকৃত পানি বা অন্য তরলের উপর দিয়ে তা নিয়ে গিয়ে। তরলকে ঠাণ্ডা করার প্রক্রিয়া যে কোনো হিমায়কের মতোই । সাধারণত বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিশেষ গ্যাস-কে সঙ্কুচিত করে এবং পরে একে প্রসারিত হতে দিয়েই শীতলতা সৃষ্টি করা হয় । একই প্রক্রিয়ায় বাতাসের আর্দ্রতাও কমে যায়। কারণ শীতল বাতাস অপেক্ষাকৃত কম আর্দ্রতা ধারণ করতে পারে। বাতাসকে উত্তপ্ত করার প্রয়োজন হলে তাকে উত্তপ্ত পানি অথবা স্টিম ভরা নলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় পানির ফোয়ারার মধ্য দিয়ে উত্তপ্ত বাতাসকে নিয়ে গিয়ে কিছু আর্দ্রতা যোগ করা হয় । সরাসরি কক্ষের মধ্যে অথবা ঘরে ঘরে হাওয়া বিশেষ বায়ু-চ্যানেলের ভেতর দিয়ে পাখার সাহায্যে সঞ্চালিত করাও এয়ার-কন্ডিশনিং-এর একটি কাজ। কারণ, গতিহীন বাতাস আরামপ্রদতার সহায়ক নয়। এয়ারকন্ডিশনিং ছোট একটি যন্ত্র, জানালার সঙ্গে লাগিয়ে একটি কামরার জন্য ব্যবস্থা করা যেতে পারে। আবার

পুরো একটি বাড়ি বা বিশাল দালানের জন্য কেন্দ্রীয়ভাবেও এর আয়োজন করা যেতে পারে বৃহত্তর ব্যবস্থার মাধ্যমে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->