Home » » এপ কি

এপ কি

এপ কি?

এপ (ape)

মানবজাতির খুব কাছাকাছি এক ধরনের প্রাণী । এ রকম প্রধান প্রাণী আছে চারটি : শিম্পাঞ্জি, গিবন, গরিলা এবং ওরাংওটাং। এদের দেহ লোমে ভরা। লেজ নেই । পায়ের চেয়ে হাত দীর্ঘ। হাত ও পায়ের আঙুল লম্বা লম্বা। মস্তিষ্ক বেশ বড়। বুদ্ধিতে মানুষের কাছাকাছি। বানর ও বেবুন কিন্তু এ-শ্রেণিভুক্ত নয়।

শারীরিক দিক দিয়ে এরা অনেকটা মানুষের মতো। অনেক বিজ্ঞানীর ধারণা এদের এবং মানবজাতির পূর্বপুরুষ ছিল একই কোনো জীব, কিন্তু এরা মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারত না। মানুষের পা হাতের চেয়ে দীর্ঘ। দেহে লোম অনেক কম।

বানরের সঙ্গেও এদের বেশ মিল রয়েছে, কিন্তু এপু-এর মতো বুদ্ধি বানরের নেই । বানর চার হাত-পা এ-এর চেয়ে আরো স্বচ্ছন্দে ব্যবহার করে গাছে গাছে ঝাপাঝাপি, ঝোলাঝুলি এবং মাটিতে দৌড়াদৌড়ি করতে পারে । উপরন্তু, বানরের লেজ আছে। আকারে গরিলা সবচেয়ে বড়, তার পর ওরাংওটাং এবং তার পর শিম্পাঞ্জি। সবচেয়ে ছোট হল গিবন । খাদ্য হিসাবে গরিলা লতাগুল্ম ও চারাগাছ এবং অন্যেরা গাছের ফল খেয়ে থাকে।

গিবন দক্ষিণ-পূর্ব এশিয়ার বনে-জঙ্গলে পাওয়া যায়। শিম্পাঞ্জি দেখা যায় পশ্চিম এবং পূর্ব আফ্রিকায়। গরিলা পাওয়া যায় পশ্চিম এবং মধ্য আফ্রিকার জঙ্গলে এবং পূর্ব আফ্রিকার পার্বত্য বনাঞ্চলে । ওরাংওটাং এশিয়া মহাদেশের বোর্নিও এবং সুমাত্রার জঙ্গলে বাস করে।

গিবন পুরুষ ও মেয়েরা বাচ্চাসহ পরিবারের মতো বসবাস করে। শিম্পাঞ্জি বিশ থেকে চল্লিশটি পর্যন্ত একত্রে থাকে। ওরাংওটাং সাধারণত একা থাকে, তবে মেয়েরা সন্তানাদি নিয়ে ঘুরে বেড়ায়। বয়স্ক পুরুষ গরিলাদের পিঠে সাদা লোম গজায় এবং এদেরই একজনকে দলনেতা হিসাবে নিয়ে বিশটি পর্যন্ত এক সঙ্গে ঘুরে বেড়ায়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->