এনজাইম কি?
এনজাইম (enzyme)
জীবদেহে এমন কিছু প্রোটিন অণু সৃষ্টি হয় যার কাজ হল দেহের জরুরি কিছু রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করা। এই অণুগুলোকে বলা হয় এনজাইম। এনজাইম রাসায়নিক অণুঘটক হিসাবে কাজ করে এই সব বিক্রিয়াকে হাজার গুণ এমনকি লক্ষগুণ দ্রুততর করে, অথচ শেষ অবধি নিজে বিক্রিয়ায় অংশ নেয় না। বরং একই এনজাইম অণু এভাবে বার বার হাজার বার পর্যন্ত একই কাজ পুনরাবৃত্তি করতে পারে। এর অভাবে বহু বিক্রিয়া যথেষ্ট দ্রুততায় সম্পন্ন হত না বা একেবারেই সংঘটিত হত না। ফলে জীবনপ্রক্রিয়াই সম্ভব হত না।
১৯২৬ সালে জীবকোষ থেকে প্রথম বিশুদ্ধ এনজাইম নিষ্কাশন সম্ভব হয়। ১৯৬৯ সালে প্রথম কৃত্রিমভাবে এনজাইম তৈরি করা হয়। এনজাইমের অভাব নানা রকম উপসর্গ সৃষ্টি করে বলে ঔষধে এনজাইমের ব্যবহার রয়েছে। তা ছাড়া রোগ নির্ণয়ে এবং কিছু ব্যতিক্রমী চিকিৎসার কাজেও এনজাইমের ব্যবহার রয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষত পরিষ্কার, রক্তনালিতে জমাট রক্ত সরানো ইত্যাদি । শিল্পক্ষেত্রেও এনজাইমের প্রচুর ব্যবহার রয়েছে; যেমন- অ্যান্টিবায়োটিক, রুটি, পনির, ভিনিগার, ভিটামিন ইত্যাদি তৈরিতে, মাংস নরম করতে, ঘাম প্রভৃতি জৈব দাগ পরিষ্কার করতে ডিটারজেন্টে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions