এন্ডোসকপি কি?
এন্ডোস্কপি (endoscopy)
গ্রিক ভাষায় endon মানে ভেতরে আর skopein মানে পরীক্ষা করে দেখা- endoscopy'র অর্থ তাই দেহের ভেতরে পরীক্ষা করা। শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে যেগুলো ফাঁপা (hollow) সেগুলো পরীক্ষা করার জন্য এক রকম যন্ত্র রয়েছ। এই যন্ত্রে একটি নল থাকে, যা সাধারণত নরম । এই নলের সঙ্গে থাকে লেন্স, অপটিক ফাইবার ও আলোর উৎস। এই যন্ত্রের সাহায্যে শরীরের ভেতরের কোনো ফাঁপা অঙ্গ চোখে দেখে পরীক্ষা করাকে বলা হয় এন্ডোস্কপি । এন্ডোস্কপির বহুল ব্যবহার হয়ে থাকে অন্ত্রনালি পরীক্ষা করার কাজে। মুখ দিয়ে নলটি প্রবেশ করিয়ে অন্ত্রে, অন্ননালিতে ঘা, টিউমার, বা অন্য কোনো ব্যাধি সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে । অস্থিসন্ধিতেও এই যন্ত্রটি প্রবেশ করিয়ে পরীক্ষা করা সম্ভব। শুধু রোগ শনাক্ত করতেই নয়, অপারেশন বা শল্যচিকিৎসায়ও এই যন্ত্রের ব্যবহার রয়েছে । পেট পুরো না কেটে ছোট ছিদ্র করে, এই যন্ত্রের সাহায্যে চোখে দেখে শল্যচিকিৎসা করাকেই বলা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions