এটিপি কি
এটিপি (atp)
এটিপি হলো উচ্চশক্তিসম্পন্ন ফসফেটযুক্ত যৌগ। জীবদেহে শক্তি যোগানোর সরাসরি প্রধান উৎস। কোষের বৃদ্ধি, কোষ বিভাজন, মাংসপেশির সঙ্কোচন এবং আরো অনেক রাসায়নিক বিক্রিয়ায় এটিপি এবং এর সমগোত্রীয় উপাদানসমূহ শক্তি যোগায়। এমনকি জোনাকি পোকার মতো অনেক প্রাণীর আলোকপ্রভা তৈরি করায় এর ভূমিকা রয়েছে। অ্যাডেনিন (একটি নাইট্রোজেন যৌগ) এবং রাইবোজ (একটি চিনি জাতীয় যৌগ) যুক্ত হয়ে অ্যাডেনোসিন তৈরি হয়। অ্যাডেনোসিনের সঙ্গে শিকলের মতো পর পর তিনটি ফসফেট মূলক যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই ফসফেট মূলক একের পর এক বিযুক্ত হয়ে এডিপি (adenosine diphosphate) এতে দুটো ফসফেট মূলক আছে) এবং এএমপি (adenosine monophosphate)ফসফেট মূলক আছে) তৈরি হয়। প্রতিটি ফসফেট মূলক বিযুক্ত হওয়ার সময় প্রচুর শক্তি বিমুক্ত হয় এবং তা | কোষের কাজে ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions