Home » » আয়রন কি

আয়রন কি

আয়রন কি?

আয়রন (Iron) বাংলা ভাষায় লৌহ বা লোহা নামে পরিচিত। এটি মৌলিক ধাতব পদার্থ । লোহা কঠিন পদার্থ । খাটি লোহা খুব কম পাওয়া যায়। সাধারণত অক্সাইড রূপেই খনিতে পাওয়া যায়। লোহা আবিষ্কৃত হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে। সেকালে লোহা ছিল খুব দামি ধাতু। যুদ্ধ ও শিকারের অস্ত্রশস্ত্র তৈরির কাজে লোহা খুব বেশি ব্যবহার করা হত। তবে লোহার আকরিক থেকে লোহাকে আলাদা করার উপায় জানতে মানুষের অনেক সময় লেগেছিল। এ পদ্ধতি প্রথমে আবিষ্কৃত হয়েছিল। মিশরে ও মেসোপটেমিয়ায়, আজ থেকে প্রায় চার হাজার বছর আগে। লোহা উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল চুল্লি আবিষ্কার। এই চুল্লিতে লোহা গলানো হত। তার পর গলিত লোহা দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করা হত।

বিশুদ্ধ লোহা একটু নরম। কার্বন বা বিশেষ ধরনের ধাতু মিশিয়ে একে কঠিন করা হয় । কঠিন লোহাই আমাদের নানা কাজে লাগে। নির্দিষ্ট পরিমাণ কার্বন মিশিয়ে লোহাকে ইস্পাত বানানো হয়ে থাকে । লোহার একটি বিশেষ গুণ হচ্ছে, এটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় । তড়িৎ-চুম্বক তৈরিতেও লোহা ব্যবহৃত হয় । লোহার লাতিন নাম ফেরাম (Ferrum)। তাই এর রাসায়নিক সঙ্কেতচিহ্ন Fe। লোহার পারমাণবিক ওজন ৫৫.৮৫। বায়ু ও পানির সংস্পর্শে লোহা এক রকম লাল যৌগ গঠন করে। একে মরিচা বলে ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->