উপহ্রদ কাকে বলে
উপহ্রদ (lagoon):
সমুদ্রের উপকূলে সৃষ্ট ছােট হ্রদ। অনেক সময় জলরাশি সঞ্চিত হয়ে সমুদ্রোপকূলে উপহ্রদের সৃষ্টি হয়। উপকূল থেকে দূরে গোল বা চক্রাকারে যেসব প্রবাল-দ্বীপ গঠিত হয় তাকে প্রবাল-বলয় বলে । সাধারণত প্রবাল-বলয় খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। এই প্রবাল-বলয়ের মধ্যভাগের অগভীর অংশে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদকেও উপহদ বলে। উপহদ অনেক স্থানে সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে। অধিকাংশ উপহ্রদের তলদেশ প্রায় সমতল । নদীর মোহনার কাছে বালিয়াড়িতে পানি আটকা পড়েও কখনো কখনো হ্রদ সৃষ্টি হতে দেখা যায়। এ ধরনের হ্রদকেও উপহ্রদ বলে । ভারতের উড়িষ্যা রাজ্যের চিলকা হ্রদ এভাবে সৃষ্ট।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions