Home » » ওয়ারেন হেস্টিংস এর শাসন সংস্কার

ওয়ারেন হেস্টিংস এর শাসন সংস্কার

ওয়ারেন হেস্টিংস এর শাসন সংস্কার

উপমহাদেশে ব্রিটিশ শক্তি সুসংহত করণে হেস্টিংসের অবদান অপরিসীম। মাত্র আঠারাে বছর বয়সে তিনি কলকাতায় কোম্পানির একজন লেখক বা কেরাণী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং নিজ কর্মদক্ষতা গুণে অতি অল্প সময়ের মধ্যে কাশিম বাজারের রেসিডেন্ট পদে উন্নীত হন। তিনি ফরাসি ও বাংলা ভাষা ভাল করে জানতেন, উর্দু ও আরবির সঙ্গে ও তার পরিচয় ছিল। তাঁর শাসন কালকে দু'ভাগে ভাগ করা যায়, প্রথমপর্ব: ১৭৭২-১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে আর দ্বিতীয় পর্ব, ১৭৭৪-১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনালের হিসেবে। 

গভর্নর পদে নিযুক্ত হয়ে হেস্টিংস সর্ব প্রথমেই সীমান্ত নীতি বিষয়ে কিছু পরিবর্তন সাধন করেন। তিনি লক্ষ করেন যে ইতোমধ্যে কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়েছে। সুতরাং উপমহাদেশে ব্রিটিশ অধিকার স্থায়ী করতে হলে দেশীয় রাজাদের যথাসম্ভব ব্রিটিশ সাহায্যের উপর নির্ভরশীল করে তোলা প্রয়োজন। এজন্য তিনি অধীনতামূলক মিত্ৰতা নীতির সূচনা করেন যা পরবর্তী উত্তরাধিকারীগণ ব্যাপকভাবে প্রয়োগ করেন।

ওয়ারেন হেস্টিংস ইংরেজদের শত্রু মারাঠাদের আশ্রয়ে বাস করার অজুহাতে সম্রাট শাহ আলমকে দেয় বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা বন্ধ করে দেন এবং সম্রাটের নিকট হতে বারানসীর সন্ধি’ দ্বারা এলাহাবাদ ও কারা জেলা দু'টি অযোধ্যার নবাবকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। এভাবে হেস্টিংস অযোধ্যার শক্তি বৃদ্ধি করে একে মারাঠা ও ইংরেজদের মধ্যে একটি শক্তিশালী বাফার স্টেট হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

এছাড়া তিনি অর্থনৈতিক, বিচারিক, বাণিজ্যিকসব বিভিন্ন বিষয়ে সংস্কার করেন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->