Home » » প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ

প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ

প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ

প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ: ওয়ারেন হেস্টিংসের শাসনামলে তার সীমান্ত বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক প্রধান ঘটনা হলো ইঙ্গ মারাঠা যুদ্ধ (১৭৭৫ খ্রি:)। মারাঠাদের উত্তরাধিকার সংঘর্ষে ইংরেজদের হস্তক্ষেপের ফলেই ইঙ্গ-মারাঠা যুদ্ধের শুরু হয়। ১৭৭৮ খ্রিস্টাব্দে ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হলে হেস্টিংস ডাইরেক্টর সভার নির্দেশে মারাঠা সর্দার রঘুনাথ রাওয়ের পক্ষে যান। তেলেগাঁও এর যুদ্ধে ইংরেজ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং ১৭৭৯ খ্রিস্টাব্দে ওয়াড়গাঁও এর সন্ধি মোতাবেক তারা রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করতে এবং বিজিত রাজ্যগুলো মারাঠাদের নিকট ফেরত দিতে রাজী হয়। কিন্তু লর্ড হেস্টিংস এ সন্ধি অস্বীকার করে সেনাপতি গর্ডাডের সহায়তায় আহমেদ নগর ও বেসিন দখল করেন। পুনার যুদ্ধে মারাঠাদের নিকট গর্ডাড পরাজিত হলেও সেনাপতি পপহামের নেতৃত্বে ইংরেজগণ গোয়ালিয়র দুর্গ অধিকার করেন। অবশেষে, সিন্ধিয়ার প্রচেষ্টায় ইংরেজ ও মারাঠাদের মধ্যে সালবই-এর সন্ধি' (১৭৮২ খ্রি:) স্বাক্ষরিত হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->