প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ
ইঙ্গ-মহীশূর যুদ্ধ: ওয়ারেন হেস্টিংসের পররাষ্ট্র নীতির অপর প্রধান ঘটনা ছিল ইঙ্গ-মহীশূর যুদ্ধ। মহীশূরের রাজা কৃষ্ণ রায়কে নামে মাত্র ক্ষমতায় রেখে তার অত্যাচারী মন্ত্রী নারাজ ও ভাই দেবরাজ প্রকৃত ক্ষমতা দখল করেন। অশ্বারোহী বাহিনীর প্রধান হায়দর আলী নারাজকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন এবং মহীশূরকে শক্তিশালী রাজ্যে পরিণত করেন। হায়দর আলীর অভ্যুত্থানকে ইংরেজ, মারাঠা ও নিজাম এ তিন শক্তি সন্দেহের চোখে দেখেন। এ তিন শক্তি মহীশূর রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলে হায়দর আলী তাঁর কূটবুদ্ধির দ্বারা মারাঠা ও নিজামকে ইংরেজপক্ষ ত্যাগ করিয়ে নিজ পক্ষে আনতে সক্ষম হন। ফলে হায়দরের নিকট বোম্বাই ও মাদ্রাজের ইংরেজ বাহিনী পরাজিত হয়। ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। উভয়পক্ষ একে অন্যের দখলকৃত রাজ্য ও যুদ্ধবন্দী ফেরত দিতে রাজী হয়। তদুপরি হায়দর আলী অন্যকোনো শক্তি কর্তৃর্ক আক্রান্ত হলে ইংরেজ বাহিনী তাঁকে সাহায্য করবে বলে ইংরেজদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions