Home » » দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ

দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ

দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ

দ্বিতীয় মহীশূর যুদ্ধ : প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় হায়দর আলী ও ইংরেজদের মধ্যে সম্পাদিত চুক্তি পরবর্তীকালে ইংরেজগণ অমান্য করে। এ বিশ্বাসঘাতকতার জন্য হায়দর আলী ইংরেজদের প্রতি বিদ্বেষভাব পোষণ করতেন। ১৭৭৮ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে উপমহাদেশে ইংরেজগণ ফরাসি কর্তৃত্বাধীন মাহে বন্দরটি দখল করে নেয় যা মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত। ছিল। হায়দর আলী এর প্রতিবাদ করে ব্যর্থ হন। অগত্যা তিনি নিজামের সংগঠনে যোগদান করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ। ঘোষণা করেন। 

১৭৮২ খ্রিস্টাব্দে হায়দর আলীর মৃত্যু ঘটলে তাঁর সুযোগ্য পুত্র টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এবং বেদনার ও ব্যাঙ্গলোর অধিকার করেন। অবশেষে ১৭৮৪ খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে সম্পাদিত ‘ব্যাঙ্গলোরের সন্ধির মধ্য দিয়ে দ্বিতীয় মহীশূর যুদ্ধের অবসান ঘটে। কিন্তু টিপু সুলতানের সঙ্গে ইংরেজ কোম্পানীর দ্বন্দ্বের সমাপ্তি ঘটে নি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->